Dhaka 9:20 pm, Monday, 12 October 2026
সর্বশেষ
ভূমিসেবায় স্বচ্ছতা ও কাজের মান নিশ্চিত করার নির্দেশ মন্ত্রী-প্রতিমন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সাক্ষাৎ এলএনজি খাতে বাংলাদেশের অংশীদার হতে চায় কানাডা ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী ঠিকাদারদের কাছ থেকে ওয়ারেন্টি হিসেবে জামানত নেওয়ার সুপারিশ গাজীপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ করবেন ২৬৬৫ জন : জেলা প্রশাসক বহিষ্কৃত নেতারাই করলেন কমিটি অনুমোদন চলতি বছর ৪১ হাজার ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে পুলিশের যে অভিযোগ দিল্লির যন্তর মন্তরে আর নয় বিক্ষোভ, নতুন জায়গা নির্ধারণ সরকারের

রাজধানীতে দুই বাসের পাল্লাপাল্লি, ধাক্কায় প্রাণ গেল নারীর

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 01:09:37 pm, Monday, 12 October 2026
  • / 6 Time View

রাজধানীর ওয়ারীর টিকাটুলিতে দুই বাসের পাল্লাপাল্লির মধ্যে পড়ে এক পথচারী নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে টিকাটুলি ফুটওভারব্রিজের নিচে সড়ক পার হওয়ার সময় দোয়েল পরিবহনের একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি।

পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত নারীর নাম রিনা রানী ঘোষ (৪০)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের বিশ্বজিৎ ঘোষের স্ত্রী। বর্তমানে পরিবারের সঙ্গে রাজধানীর টিকাটুলির কে এম দাস লেনে থাকতেন তিনি।

নিহত রিনা রানীর ছেলে প্রণয় ঘোষ জানান, তার ছোট ভাই পৃথু রাজ ঘোষ (১২) নবাবপুর স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। সোমবার দুপুরে ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন তার মা। এ সময় টিকাটুলি ফুটওভারব্রিজের নিচে সড়ক পার হওয়ার সময় বন্ধন পরিবহন ও দোয়েল পরিবহনের দুটি বাসের পাল্লাপাল্লির মধ্যে পড়ে যান তিনি। দোয়েল পরিবহনের বাসের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন রিনা রানী।

পরে পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে বিকেল চারটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওয়ারী থানার উপপরিদর্শক আবু বক্কর। তিনি বলেন, নিহত নারীর মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় দোয়েল পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে।

রিনা রানী দুই ছেলের মা ছিলেন। তার স্বামী বিশ্বজিৎ ঘোষ মাছ কাটার কাজ করেন। আর রিনা রানী বিভিন্ন বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করতেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজধানীতে দুই বাসের পাল্লাপাল্লি, ধাক্কায় প্রাণ গেল নারীর

Update Time : 01:09:37 pm, Monday, 12 October 2026