সর্বশেষ
চলতি বছর ৪১ হাজার ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
- Update Time : 02:35:46 pm, Monday, 12 October 2026
- / 2 Time View
সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, এ বছর ৪১ হাজার ফ্যামিলি কার্ড দেওয়া হবে। আগামী চার বছরের মধ্যে সবার মধ্যে পৌঁছে দেওয়া হবে।
সোমবার (১২ অক্টোবর) দেশব্যাপী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম নিয়ে সচিবালয়ে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য আজ থেকে তথ্য সংগ্রহ শুরু হচ্ছে। ৩০ নভেম্বরের মধ্যে তথ্য সংগ্রহ শেষ হবে।
রাজনৈতিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, সবাইকে এই কার্ড দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, এক কোটি ৬০ লাখ থেকে ২ কোটি ১০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের সুবিধার আওতায় আনার লক্ষ্য রয়েছে।
Tag :









