Dhaka 9:32 pm, Monday, 12 October 2026
সর্বশেষ
ঢাবির ক্লাসে ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞ যুক্ত করতে ইউএন্ডআইএর প্রস্তাব জাতি গঠনে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান প্রতিরক্ষা উপদেষ্টার ভূমিসেবায় স্বচ্ছতা ও কাজের মান নিশ্চিত করার নির্দেশ মন্ত্রী-প্রতিমন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সাক্ষাৎ এলএনজি খাতে বাংলাদেশের অংশীদার হতে চায় কানাডা ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী ঠিকাদারদের কাছ থেকে ওয়ারেন্টি হিসেবে জামানত নেওয়ার সুপারিশ গাজীপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ করবেন ২৬৬৫ জন : জেলা প্রশাসক বহিষ্কৃত নেতারাই করলেন কমিটি অনুমোদন চলতি বছর ৪১ হাজার ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

ভূমিসেবায় স্বচ্ছতা ও কাজের মান নিশ্চিত করার নির্দেশ মন্ত্রী-প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 02:52:39 pm, Monday, 12 October 2026
  • / 2 Time View

ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের কাজ দ্রুত ও নির্ভুলভাবে শেষ করার নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এবং ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। ভূমিসেবাকে স্বচ্ছ, আধুনিক ও জনবান্ধব করতে কাজের গুণগত মান বজায় রাখা এবং সেবাগ্রহীতাদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দিয়েছেন তারা।

সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধিদলের সঙ্গে এক মতবিনিময়সভায় তারা এ নির্দেশনা দেন। সভায় ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের অগ্রগতি, তথ্য অন্তর্ভুক্তকরণ বা ডেটা এন্ট্রির অবস্থা এবং প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা নিয়ে আলোচনা হয়।

সভায় ইউএনডিপি বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্য মো. আতিকুল হক ও মো. কামাল হোসাইন প্রকল্পের কৌশলগত দিক এবং আন্তর্জাতিক মানদণ্ড তুলে ধরেন। তারা বলেন, ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে প্রান্তিক ভূমি মালিকদের সেবার আওতায় আনা এবং অন্তর্ভুক্তিমূলক ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

তথ্য অন্তর্ভুক্তকরণে স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করতে ভূমি মন্ত্রণালয়কে কারিগরি সহায়তা ও নিবিড় পর্যবেক্ষণ অব্যাহত রাখবে ইউএনডিপি। 

সভায় ‘ল্যান্ড ডেটা ডিজিটালাইজেশন ফর ইনক্লুসিভ গ্রোথ ফর ল্যান্ড ম্যানেজমেন্ট অটোমেশন প্রজেক্ট’-এর কার্যক্রমের ওপর একটি বিস্তারিত উপস্থাপনা দেওয়া হয়। এতে প্রকল্পের অগ্রগতি ও মাঠপর্যায়ে বাস্তবায়নের চিত্র তুলে ধরা হয়।

উপস্থাপনায় জানানো হয়, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত প্রাক্‌-পরীক্ষামূলক পর্যায়, একই বছরের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত পরীক্ষামূলক পর্যায় এবং ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম পরিচালিত হয়েছে।

এ সময়ে ঢাকা বিভাগের তিন জেলার ৩২টি উপজেলা বা সার্কেলের ১১২টি ভূমি অফিসে অটোমেশন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। 

প্রকল্পের আওতায় মাঠপর্যায়ের কর্মকর্তা ও ডেটা এন্ট্রি অপারেটরদের বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি ইউনিয়ন ও উপজেলা ভূমি অফিস পর্যায়ে তথ্যের সঠিক মানচিত্রায়ণ, ম্যানুয়াল নামজারি খতিয়ানের অনুলিপি সংগ্রহ, হোল্ডিং ও খতিয়ানের তথ্য যাচাই এবং ভুল তথ্য সংশোধনের কাজ করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে নির্ভুল তথ্য ডিজিটাল ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ ছাড়া ভূমিমালিকদের ব্যক্তিগত ডিজিটাল প্রোফাইল তৈরির সুবিধার্থে প্রতিটি ইউনিয়নে পাঁচ দিনব্যাপী বিশেষ সেবা ক্যাম্প পরিচালনার কার্যক্রম নিয়েও সভায় আলোচনা হয়।

সভায় ভূমিমন্ত্রী ও প্রতিমন্ত্রীর পাশাপাশি ভূমি মন্ত্রণালয়ের সচিব এমদাদুল হক চৌধুরী উপস্থিত ছিলেন। তারা ইউএনডিপির প্রতিনিধিদলের বক্তব্য ও পর্যবেক্ষণ শোনেন।

সভায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে বলা হয়, ভূমিসেবার ডিজিটাল রূপান্তরে কোনো ধরনের ত্রুটি বা অনিয়ম যেন না থাকে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। প্রযুক্তির সুবিধা যাতে দেশের প্রতিটি নাগরিক সহজে পেতে পারেন, তা নিশ্চিত করার পাশাপাশি প্রকল্পের প্রতিটি পর্যায়ে কাজের মান বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভূমিসেবায় স্বচ্ছতা ও কাজের মান নিশ্চিত করার নির্দেশ মন্ত্রী-প্রতিমন্ত্রীর

Update Time : 02:52:39 pm, Monday, 12 October 2026