বেনাপোল বন্দরে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি
- Update Time : 11:34:01 am, Monday, 12 October 2026
- / 3 Time View
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে টানা আট দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।
বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি এ তথ্য নিশ্চিত করেছেন।
বন্দর সংশ্লিষ্টরা জানান, দুর্গাপূজা উপলক্ষে ভারতের পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ চিঠি দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রাখার বিষয়টি জানিয়েছে। ভারতের পেট্রাপোল বন্দরে ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত পণ্য পরিবহন বন্ধ থাকবে। অন্যদিকে বাংলাদেশে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি থাকায় এ সময়ে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
সংশ্লিষ্টরা জানান, ভারত-বাংলাদেশের মধ্যে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ১৮ ও ১৯ অক্টোবর বেনাপোল কাস্টম ও বন্দরে কাজকর্ম স্বাভাবিক থাকবে। ২৫ অক্টোবর সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে।












