Dhaka 9:15 pm, Monday, 12 October 2026
সর্বশেষ
ভূমিসেবায় স্বচ্ছতা ও কাজের মান নিশ্চিত করার নির্দেশ মন্ত্রী-প্রতিমন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সাক্ষাৎ এলএনজি খাতে বাংলাদেশের অংশীদার হতে চায় কানাডা ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী ঠিকাদারদের কাছ থেকে ওয়ারেন্টি হিসেবে জামানত নেওয়ার সুপারিশ গাজীপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ করবেন ২৬৬৫ জন : জেলা প্রশাসক বহিষ্কৃত নেতারাই করলেন কমিটি অনুমোদন চলতি বছর ৪১ হাজার ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে পুলিশের যে অভিযোগ দিল্লির যন্তর মন্তরে আর নয় বিক্ষোভ, নতুন জায়গা নির্ধারণ সরকারের

বহিষ্কৃত নেতারাই করলেন কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 02:38:25 pm, Monday, 12 October 2026
  • / 2 Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিপক্ষে প্রার্থী হওয়া ও নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি থেকে বহিষ্কৃত এবং পদবঞ্চিত নেতারা ঈশ্বরদীতে ইউনিয়ন, ওয়ার্ড ও পৌর বিএনপির কমিটি ঘোষণা করেছেন। সোমবার (১২ অক্টোবর) বিকেলে সংবাদ সম্মেলন করে এসব কমিটি ঘোষণা করা হয়।

ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও দল থেকে বহিষ্কৃত জাকারিয়া পিন্টুর সমর্থকেরা ঈশ্বরদী প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেখানে উপজেলা ও পৌর তৃণমূল বিএনপির নামে ঘোষিত আহ্বায়ক কমিটির নেতারা উপজেলার সাতটি ইউনিয়ন, বিভিন্ন ওয়ার্ড এবং পৌরসভার নয়টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।

এ বিষয়ে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অনুমোদিত ঈশ্বরদী পৌর বিএনপির আহ্বায়ক মাহাবুবুর রহমান পলাশ বলেন, দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে ধানের শীষের বিপক্ষে সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া এবং নিজ সমর্থকদের নিয়ে দাঁড়িপাল্লার প্রার্থীকে বিজয়ী করায় জাকারিয়া পিন্টুসহ কয়েকজন নেতা দল থেকে বহিষ্কৃত হয়েছেন। তাদের নিজেদের উদ্যোগে কমিটি ঘোষণা ও অনুমোদন দেওয়া হাস্যকর।

তার অভিযোগ, নিজেদের সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজি অব্যাহত রাখতেই তারা এভাবে কমিটি ঘোষণা করেছেন। কমিটিতে নাম থাকা ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। 

মাহাবুবুর রহমান পলাশ আরো বলেন, জাকারিয়া পিন্টু ও তার অনুসারীরা এর আগে উপজেলা ও পৌর পর্যায়ে তৃণমূল বিএনপির নামে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছিলেন। এখন তারা ইউনিয়ন, ওয়ার্ড ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ে কমিটি ঘোষণা করেছেন।

এসব কমিটিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। 

উপজেলা বিএনপির সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিন চেয়ারম্যান বলেন, বিএনপি থেকে বহিষ্কৃত নেতাদের দলের সাংগঠনিক দায়িত্ব নেই। দলীয় প্যাড ও দলের শীর্ষ নেতাদের ছবি ব্যবহার করে নিজেদের উদ্যোগে কমিটি ঘোষণা করা অনুচিত। তার দাবি, কমিটিতে যাঁদের নাম রাখা হয়েছে, তাদের বেশির ভাগই বিষয়টি জানেন না।

শরিফুল ইসলাম তুহিন আরো বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের অনুমোদিত পাবনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করেছে।

ওই কমিটিগুলো ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ে নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় বিএনপির দলীয় প্যাড ব্যবহার করে তৃণমূল বিএনপির নামে কমিটি ঘোষণা ও অনুমোদন দেওয়াকে তিনি অপরাধ বলে মন্তব্য করেন। 

এর আগে জাকারিয়া পিন্টুর পক্ষে উপজেলা ও পৌর তৃণমূল বিএনপির নামে ঘোষিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সদস্যসচিব সাহাবুদ্দিন সেন্টু সরদার, পৌর তৃণমূল বিএনপির আহ্বায়ক ইসলাম হোসেন জুয়েল ও সদস্যসচিব আনোয়ার হোসেন জুয়েল এসব কমিটি ঘোষণা করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বহিষ্কৃত নেতারাই করলেন কমিটি অনুমোদন

Update Time : 02:38:25 pm, Monday, 12 October 2026