Dhaka 9:17 pm, Monday, 12 October 2026
সর্বশেষ
ভূমিসেবায় স্বচ্ছতা ও কাজের মান নিশ্চিত করার নির্দেশ মন্ত্রী-প্রতিমন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সাক্ষাৎ এলএনজি খাতে বাংলাদেশের অংশীদার হতে চায় কানাডা ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী ঠিকাদারদের কাছ থেকে ওয়ারেন্টি হিসেবে জামানত নেওয়ার সুপারিশ গাজীপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ করবেন ২৬৬৫ জন : জেলা প্রশাসক বহিষ্কৃত নেতারাই করলেন কমিটি অনুমোদন চলতি বছর ৪১ হাজার ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে পুলিশের যে অভিযোগ দিল্লির যন্তর মন্তরে আর নয় বিক্ষোভ, নতুন জায়গা নির্ধারণ সরকারের

নাটোরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে গ্রেপ্তার ৩, ট্রাক্টর জব্দ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 01:03:56 pm, Monday, 12 October 2026
  • / 9 Time View

নাটোরের লালপুরে অবৈধভাবে জমির উপরিভাগের মাটি কেটে পরিবহনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাটি পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক্টর জব্দ করা হয়।

সোমবার (১২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার কেশববাড়ীয়া গ্রামে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তাররা হলেন উপজেলার কেশববাড়ীয়া গ্রামের মো. রিয়াজুল ইসলাম (২১), বড়শেরপাড়া গ্রামের মো. রিফাত চৌধুরী রাজু (২২) ও আকবরপুর গ্রামের মো. রুবেল হোসেন বাবু (৩০)।

পুলিশ জানায়, লালপুর থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে কেশববাড়ীয়া গ্রামের মো. আজিজুল ইসলামের বাড়ির পেছনের ভিটা জমিতে অভিযান চালান। এ সময় ট্রাক্টর দিয়ে অবৈধভাবে মাটি কেটে পরিবহনের অভিযোগে ওই তিনজনকে আটক করা হয়।

একই সঙ্গে মাটি পরিবহনে ব্যবহৃত ট্রাক্টরটি জব্দ করা হয়। 

এ ঘটনায় লালপুর থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় দায়ের মামলায় আটকদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘অবৈধভাবে কৃষিজমি বা ভিটা জমির মাটি কাটা ও পরিবহন আইনবিরোধী কর্মকাণ্ড। এ ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আইন অমান্য করে কেউ মাটি কাটলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নাটোরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে গ্রেপ্তার ৩, ট্রাক্টর জব্দ

Update Time : 01:03:56 pm, Monday, 12 October 2026