Dhaka 11:29 pm, Wednesday, 9 September 2026
সর্বশেষ
৫ ট্যাংকারে হামলার পর হরমুজে মার্কিন সাবমেরিন আটক, কী বলছে যুক্তরাষ্ট্র? অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ বাবার ট্রাক্টরের নিচে পড়ে ছেলের মৃত্যু কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎচালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বক্তব্যের মাঝে চীনা নোট, মঞ্চেই ক্ষোভ ঝাড়লেন ফিলিপাইনি প্রতিরক্ষামন্ত্রী ভিসা নিয়ে বড় সুখবর, এক ভিসায় যাওয়া যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশে ৯০ দিনের মধ্যে ভিকারুননিসার গভর্নিং বডি নির্বাচনের নির্দেশ ভারত জাতীয় দলে নয়, ‘এ’ দলে ডাক পেলেন হার্দিক পান্ডিয়া হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট দিয়েছে দুদক

কক্সবাজারে দেড় লাখ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 01:33:40 pm, Tuesday, 8 September 2026
  • / 10 Time View

কক্সবাজারের টেকনাফের উনচিপ্রাং সীমান্তে অভিযান চালিয়ে এক লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ হেলাল মিয়া (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম।

গতকাল (সোমবার, ৭ সেপ্টেম্বর) রাতে বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনে উনচিপ্রাং বিওপি’র টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জসিমের ঘের নামক স্থানে অভিযান চালায়। আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ২ জন সন্দেহভাজনকে মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে দেখে বিজিবি টহলদল। বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় হেলাল মিয়া (২৫) একজনকে আটক করা হয়।

বিজিবির তথ্য মতে, এ সময় তল্লাশি চালিয়ে ২টি পোটলার মধ্যে খাকী রঙের প্যাকেটের ভেতরে নীল রঙের বায়ুরোধী ১৫ কাট অর্থাৎ ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক হেলাল মিয়া টেকনাফের কাঞ্জরপাড়া গ্রামের মো. সোলেমানের ছেলে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে ইয়াবাগুলো মিয়ানমার সীমান্ত থেকে কিনে অধিক দামে বিক্রয়ের উদ্দেশে বহন করছিল।

এ ব্যাপারে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট  কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

তিনি আরো বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে।

ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কক্সবাজারে দেড় লাখ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

Update Time : 01:33:40 pm, Tuesday, 8 September 2026