Dhaka 9:27 pm, Wednesday, 9 September 2026
সর্বশেষ

৯০ দিনের মধ্যে ভিকারুননিসার গভর্নিং বডি নির্বাচনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 02:57:21 pm, Wednesday, 9 September 2026
  • / 0 Time View

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন ৯০ দিনের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার (৯ সেপ্টেম্বর) এক রিট আবেদনে প্রাথমিক শুনানির পর বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

প্রতিষ্ঠানটির বর্তমান অ্যাডহক কমিটি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে। শিক্ষাসচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, কলেজ পরিদর্শক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি এবং অধ্যক্ষকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত ১৩ আগস্ট আদালতে এই রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ। রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজ বিন ইউসুফ। 

আদেশের পর আইনজীবী ইউনুছ আলী আকন্দ সাংবাদিকদের বলেন, ২৬ জুলাই গঠিত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি করা হয় ইসমাইল জবিউল্লাহকে। তিনি বর্তমানে প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা হিসেবে মন্ত্রী পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন।

এই আইনজীবীর দাবি, প্রচলিত বিধান অনুযায়ী কোনো ব্যক্তি পরপর দুইবারের বেশি অ্যাডহক কমিটির সভাপতি বা সদস্য থাকতে পারেন না।

এ ছাড়া ২০২৪ সালের গভর্নিং বডি সংক্রান্ত বিধিমালায় নির্বাচন সম্পন্ন করতে ব্যর্থ হলে ওই সভাপতি ও সদস্যদের পরবর্তী কমিটিতে রাখার সুযোগ নেই। কিন্তু এসব বিধান উপেক্ষা করে ইসমাইল জবিউল্লাহকে টানা তৃতীয়বারের মতো অ্যাডহক কমিটির সভাপতি করা হয়েছে। এ কারণে রিট আবেদন করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

৯০ দিনের মধ্যে ভিকারুননিসার গভর্নিং বডি নির্বাচনের নির্দেশ

Update Time : 02:57:21 pm, Wednesday, 9 September 2026