Dhaka 9:33 pm, Thursday, 10 September 2026
সর্বশেষ

বাল্যবিবাহের অপরাধে কেরানীগঞ্জে বরসহ ৩ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 02:08:51 pm, Wednesday, 9 September 2026
  • / 6 Time View

ঢাকার কেরানীগঞ্জে বাল্যবিবাহের আয়োজন ও সহায়তার দায়ে বর, কনের বাবা ও ঘটককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় কনের বোনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) উপজেলার শাক্তা ইউনিয়নের রামেরকান্দা গ্রামে অভিযান চালিয়ে এ দণ্ড দেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে বর ফরহাদকে (১৯) এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। কনের বাবা আজিজুল হক (৪০) ও ঘটক হাসানকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া কনের বোনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অন্যদিকে এ বিয়ের সঙ্গে জড়িত কাজী পালিয়ে যাওয়ায় তাকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে প্রশাসন। 

জানা গেছে, রামেরকান্দা গ্রামে ১১ বছরের এক শিশুর বিয়ের আয়োজন করা হচ্ছিল—এমন সংবাদ পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বাল্যবিবাহ নিরোধ আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় ঘটনাস্থলেই অভিযুক্ত ব্যক্তিদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানের বিষয়ে কেরানীগঞ্জের ইউএনও ওমর ফারুক বলেন, ‘বাল্যবিবাহ বন্ধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে।

খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাজীকে আটকের চেষ্টা চলছে।’ 

তবে সাজাপ্রাপ্ত কনের বাবা আজিজুল হকের দাবি, ছেলের পরিবারের লোকজন তার ১১ বছরের মেয়েকে জোরপূর্বক বিয়ে করেছে। তারা প্রশাসনের কাছে বিচার চাইতে এসে উল্টো আসামি হয়েছেন।

অন্যদিকে বরপক্ষের দাবি, দুই পরিবারের সম্মতিতেই বিয়ের আয়োজন করা হয়েছিল।

তৃতীয় একটি পক্ষ সুবিধা না পেয়ে প্রশাসনকে তথ্য দিয়ে তাদের বিপদে ফেলেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাল্যবিবাহের অপরাধে কেরানীগঞ্জে বরসহ ৩ জনের কারাদণ্ড

Update Time : 02:08:51 pm, Wednesday, 9 September 2026