টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত
- Update Time : 02:38:49 pm, Wednesday, 9 September 2026
- / 1 Time View
টাঙ্গাইলের ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘাটাইল থেকে মোটরসাইকেল আরোহী টাঙ্গাইলের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মধুপুরের দিকে যাচ্ছিল। টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ব্রাহ্মণশাসন এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালকের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
ঘাটাইল থানার উপপরিদর্শক সরোয়ার আলম বলেন, ব্রাহ্মণশাসন এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
দুর্ঘটনার কারণ জানতে পুলিশ কাজ করছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।