Dhaka 11:24 pm, Sunday, 30 August 2026
সর্বশেষ
‘মিনি সিঙ্গাপুর’খ্যাত বসুন্ধরায় ছিনতাই, নিরাপত্তাকর্মীদের তৎপরতায় আটক জুলাই গণ-অভ্যুত্থানে নিহতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ছাত্রলীগের ৫ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৬ উপসাগরীয় শাসকদের সতর্ক করলেন মোজতবা খামেনি ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নতুন ঝুঁকিতে নেপাল টাঙ্গাইলে ছেলের হাতে বাবা খুন সড়ক দুর্ঘটনায় দুই পক্ষের সমঝোতা, তাসনুভা তিশাকে ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ বিদ্যুৎ-জ্বালানি সংকট জাতীয় সমস্যা, সরকার এটি তৈরি করেনি : নুর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে কৌশলগত সংলাপ শুরুর বিষয়ে একমত বাংলাদেশ-চীন

বিদ্যুৎ-জ্বালানি সংকট জাতীয় সমস্যা, সরকার এটি তৈরি করেনি : নুর

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 12:08:07 pm, Sunday, 30 August 2026
  • / 5 Time View

দেশের চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট বর্তমান সরকারের তৈরি কোনো সংকট নয় বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি এই সংকটকে জাতীয় সমস্যা বলে উল্লেখ করেছেন।

প্রতিমন্ত্রী এই জাতীয় সংকটকে কেন্দ্র করে রাজনীতি এবং পরিস্থিতি অস্থিতিশীল না করার আহ্বান জানিয়েছেন।  

আজ রবিবার দুপুরে পটুয়াখালী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নুরুল হক নুর।

তিনি বলেন, ‘দেশে জ্বালানি ও বিদ্যুৎ খাতে কিছুটা সংকট রয়েছে। এটি একটি জাতীয় সংকট।

তবে ছয় মাসের বর্তমান সরকার এই সংকট তৈরি করেনি। এই সংকটকেকেন্দ্র করে রাজনৈতিকভাবে ভুল পথে আন্দোলন করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি কারো জন্য মঙ্গলজনক নয়।’ 

জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সরকার ও বিরোধী দলের সবারই দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন বলে মনে করেন প্রতিমন্ত্রী নুর। দেশ বড় ধরনের ক্ষতির মুখে পড়ে এমন কোনো কর্মসূচি হাতে নেওয়া উচিত নয় বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান দলমত নির্বিশেষে মানুষকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন বলে জানান নুরুল হক নুর। তিনি বলেন, ৫ বছরে সবকিছু পুরোপুরি পরিবর্তন করা সম্ভব না হলেও দেশকে সঠিক গন্তব্যে অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব।

প্রতিমন্ত্রী জানান, স্থানীয় পর্যায়ে নেওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রয়োজনীয়তা যাচাই করতে প্রধানমন্ত্রীর দপ্তরে একটি সেল গঠন করা হয়েছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজন অনুযায়ী প্রকল্পের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিদ্যুৎ-জ্বালানি সংকট জাতীয় সমস্যা, সরকার এটি তৈরি করেনি : নুর

Update Time : 12:08:07 pm, Sunday, 30 August 2026