Dhaka 12:57 pm, Saturday, 17 October 2026
সর্বশেষ
দেশের সব তফসিলি ব্যাংকের কার্যক্রম চালু থাকবে আজ মেরিটাইম প্রদর্শনী ও সুপার সেল কার বাজারে জমজমাট আইসিসিবি শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া ফ্রান্সে বিক্ষোভ অব্যাহত, প্যারিসে গ্রেপ্তার ১,২৬০ সিআইসিএ সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর দুর্গাপূজার আগে ৩৪ স্থানে হামলা ও প্রতিমা ভাঙচুরের অভিযোগ বিদেশি কম্পানিকে কনটেইনার টার্মিনাল লিজের সিদ্ধান্ত আত্মঘাতী : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ১৮ তারিখ পর্যন্ত দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত পরিবারসহ সাবেক এসবি প্রধান মনিরুলের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ

নতুন ঝুঁকিতে নেপাল

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 12:16:05 pm, Sunday, 30 August 2026
  • / 54 Time View

নেপাল ও তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যার পর এখন নতুন করে সৃষ্ট ঝুঁকিই সবচেয়ে বড় উদ্বেগের বিষয় বলে সতর্ক করেছেন এক বন্যা বিশেষজ্ঞ। রিডিং বিশ্ববিদ্যালয়ের বন্যার আগাম সতর্কতা ও দুর্যোগ ঝুঁকি বিষয়ক গবেষক জেফ দা কস্তা জানিয়েছেন, ওই অঞ্চলের অবকাঠামোও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফলে দ্বিতীয়বারের বন্যা প্রথমবারের মতো বড় না হলেও গুরুতর ক্ষয়ক্ষতি ঘটাতে পারে। 

দা কস্তার মতে, দুর্যোগের ফলে ধ্বংসাবশেষ নদীর গতিপথ আটকে দিয়ে উজানে নতুন নতুন হ্রদ তৈরি করেছে। এসব হ্রদ ও নদীর প্রবাহ আটকে দেওয়া বিভিন্ন প্রতিবন্ধকতা কীভাবে পরিবর্তিত হচ্ছে এবং সেগুলো কোথায় ভেঙে পড়তে পারে, তা এখন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’।

তিনি বলেন, চীন ও নেপালের মধ্যে এসব পর্যবেক্ষণসংক্রান্ত তথ্য আদান-প্রদান করাও জরুরি।

কারণ উজানে যা ঘটে, তা খুব দ্রুত সীমান্তের ওপারে থাকা মানুষের ওপর প্রভাব ফেলতে পারে। 

এই দুর্যোগের প্রেক্ষাপট হিসেবে জলবায়ু পরিবর্তনের বিষয়টিও গুরুত্বপূর্ণ। বৈশ্বিক উষ্ণতা হিমালয়জুড়ে হিমবাহ, পারমাফ্রস্ট (স্থায়ীভাবে জমে থাকা মাটি) এবং পাহাড়ের ঢালের স্থিতিশীলতায় পরিবর্তন আনছে বলেও জানান তিনি। তবে তিনি সতর্ক করে বলেন, আরও বিশ্লেষণ ছাড়া এবারের দুর্যোগকে সরাসরি জলবায়ু পরিবর্তনের ফল হিসেবে দায়ী করা যায় না।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নতুন ঝুঁকিতে নেপাল

Update Time : 12:16:05 pm, Sunday, 30 August 2026