Dhaka 5:12 pm, Wednesday, 19 August 2026
সর্বশেষ
কলকাতায় হোটেলে আগুন, কুষ্টিয়ার সাংবাদিকসহ পরিবারের চারজন নিহত মাদক নির্মূলে দরকার মাঠ প্রশাসনের কঠোর উদ্যোগ, রূপগঞ্জ হতে পারে দৃষ্টান্ত লোহাগাড়ায় এক তহসিলদারের ওপেন ঘুষ বাণিজ্যের অভিযোগ দুর্নীতি ও অনিয়মের আখড়া আধুনগর ভূমি অফিস ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে ক্ষতি কার, লাভ কার? আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ইউনূসের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘন ও ফৌজদারি অপরাধের অভিযোগ বেসরকারি তেল আমদানিতে আপত্তি নেই,প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে আস্থা রাখলো শ্রমিকরা রঙের খেলায় সূচনা হলো ১৬ ব্যাচের বিদায় উৎসব জ্বালানি তেল আমদানিতে বেসরকারি খাত: রাষ্ট্রের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ ৮০ বছরে ভারত: দক্ষিণ এশীয় ভূরাজনীতি ও বাংলাদেশের প্রত্যাশা

লোহাগাড়ায় এক তহসিলদারের ওপেন ঘুষ বাণিজ্যের অভিযোগ দুর্নীতি ও অনিয়মের আখড়া আধুনগর ভূমি অফিস

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 07:25:28 am, Wednesday, 19 August 2026
  • / 29 Time View

দেলোয়ার হোসেন রশিদী
লোহাগাড়া, চট্টগ্রাম।

দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়ন ভূমি অফিসের ভারপ্রাপ্ত সহকারী তহসিলদার শাহজান আক্তারের বিরুদ্ধে উঠেছে বেপরোয়া ঘুষ বাণিজ্য, নামজারিতে অতিরিক্ত অর্থ দাবি এবং দাপ্তরিক সময়ের প্রতি চরম তোয়াক্কাহীনতার সুনির্দিষ্ট অভিযোগ।

অনুসন্ধান ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, আধুনগর ইউনিয়ন ভূমি অফিসে স্থানীয় কোনো নাগরিক সেবা নিতে গেলেই পড়তে হয় নানা চক্রান্তের মুখে। জমিজমার নামজারি, খাজনা রসিদ নেওয়া, মিউটেশন কিংবা ভূমির অন্যান্য প্রাতিষ্ঠানিক সনদ ও কাগজপত্র উত্তোলনের ক্ষেত্রে নির্ধারিত সরকারি ফি-এর চেয়ে কয়েক গুণ বেশি অর্থ দাবি করা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। চাহিদা অনুযায়ী অর্থ পরিশোধ না করলে ফাইল মাসের পর মাস আটকে রাখা হয় এবং সৃষ্টি করা হয় নানা কৃত্রিম আইনি জটিলতা। প্রকাশ্যে সেবাগ্রহীতাদের কাছ থেকে তহসিলদার শাহজান আক্তারের ঘুষ গ্রহণের বেশ কয়েকটি ভিডিও চিত্র ইতিমধ্যেই প্রতিবেদকের হাতে এসে পৌঁছেছে।

স্থানীয় সেবা প্রার্থী সারজিনা চরম ক্ষোভ প্রকাশ করে জানান, গত বৃহস্পতিবার তিনি অত্যন্ত জরুরি একটি কাজের জন্য সকাল ৯ থেকে বেলা ১১টা পর্যন্ত অফিস বারান্দায় অপেক্ষা করেন। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে তহসিলদার না আসায় শেষ পর্যন্ত কাজ না করেই তাঁকে খালি হাতে বাড়ি ফিরে যেতে হয়। পরবর্তী রবিবারেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে; বেলা ১১টা ২০ মিনিট পেরিয়ে গেলেও তহসিলদারের দেখা মেলেনি।

ভূমি অফিসের এমন অবস্থা ও প্রকাশ্যে নিয়ম লঙ্ঘনের ঘটনায় উপজেলা জুড়ে সচেতন মহলের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সাধারণ ভুক্তভোগীরা অবিলম্বে এমন অর্থকদর্যতা ও প্রশাসনিক স্বেচ্ছাচারিতার অবসান চান। তারা দ্রুত সময়ের মধ্যে এক নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্ত কমিটির মাধ্যমে এই ঘটনার সুষম তদন্ত দাবি করেছেন। সেই সাথে অভিযুক্ত ভারপ্রাপ্ত সহকারী তহসিলদার শাহজাহান আক্তারের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং আইনি পদক্ষেপ নেওয়ার জন্য চট্টগ্রাম জেলা প্রশাসক এবং লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

এ সকল গুরুতর অভিযোগের বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত সহকারী তহসিলদার শাহজাহান আক্তার নিজেকে অসুস্থ দাবি করেন। একপর্যায়ে প্রতিবেদকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে অভিযোগ করার কথা জানান। তবে প্রতিবেদকের হাতে থাকা প্রকাশ্যে অর্থ গ্রহণের ভিডিও ফুটেজ ও অন্যান্য নথির বিষয়ে তিনি স্পষ্ট কোনো বক্তব্য দেননি।

এ বিষয়ে লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন-এর বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের পাশাপাশি WhatsApp-এ সংশ্লিষ্ট তথ্য ও ভিডিও ফুটেজ পাঠিয়ে একাধিকবার বক্তব্য চাওয়া হয়। কিন্তু তথ্য-প্রমাণ হাতে পৌঁছানোর পরও তিনি কোনো জবাব বা ব্যাখ্যা দেননি।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লোহাগাড়ায় এক তহসিলদারের ওপেন ঘুষ বাণিজ্যের অভিযোগ দুর্নীতি ও অনিয়মের আখড়া আধুনগর ভূমি অফিস

Update Time : 07:25:28 am, Wednesday, 19 August 2026