Dhaka 12:32 am, Tuesday, 1 September 2026
সর্বশেষ
মেঘনা নদীর প্রবাহে বাধা, দখল-ভরাটে বিপন্ন নদী ও পরিবেশ অটিজমে অসামান্য অবদান, ‘মাদার তেরেসা অ্যাওয়ার্ড’ পেলেন ইয়াশা সোবহান ‘মিনি সিঙ্গাপুর’খ্যাত বসুন্ধরায় ছিনতাই, নিরাপত্তাকর্মীদের তৎপরতায় আটক জুলাই গণ-অভ্যুত্থানে নিহতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ছাত্রলীগের ৫ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৬ উপসাগরীয় শাসকদের সতর্ক করলেন মোজতবা খামেনি ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নতুন ঝুঁকিতে নেপাল টাঙ্গাইলে ছেলের হাতে বাবা খুন সড়ক দুর্ঘটনায় দুই পক্ষের সমঝোতা, তাসনুভা তিশাকে ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ

থানার ভেতর জয় বাংলা স্লোগান, আ. লীগ নেতার ৫ স্বজন আটক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 12:02:06 pm, Sunday, 30 August 2026
  • / 12 Time View

টঙ্গী পূর্ব থানার ভেতরে স্লোগান দিচ্ছেন গ্রেপ্তারকৃত আসামির স্বজনরা। ছবি : ভিডিও থেকে সংগৃহীত
গাজীপুরের টঙ্গী পূর্ব থানা পুলিশ স্থানীয় ওয়ার্ড কৃষক লীগের সভাপতিকে গ্রেপ্তার করে। তাকে আদালতে নেওয়ার সময় থানার ভেতরে স্বজনরা জয় বাংলা স্লোগান দেন।

এসময় পুলিশ গ্রেপ্তার আসামির পাঁচ স্বজনকে আটক করে। রবিবার (৩০ আগস্ট) দুপুরে টঙ্গী পূর্ব থানায় এই ঘটনা ঘটে। 

আটকরা হলেন টঙ্গীর মরকুন এলাকার আতিকুর রহমানের ছেলে মো. মাহদী হাসান (২৬), একই এলাকার মৃত আব্দুর রউফের ছেলে হারুনর রশীদ (৩৪), মজিবুর রহমানের মেয়ে জহুরা বেগম (৫৫), মো. কাউছার আলীর মেয়ে শারমিন সুলতানা (৩৭) ও মৃত শহীদ মিয়ার মেয়ে শাহিদা আক্তার (৩৬)। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, টঙ্গী পূর্ব থানা পুলিশ গতরাতে অভিযান চালিয়ে টঙ্গীর ৪৭ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি আ. মতিনকে (৪৭) গ্রেপ্তার করে।

আজ দুপুরে আদালতে নেওয়ার সময় থানার ভেতরে প্রিজনভ্যানে আসামিকে ওঠানোর সময় আসামির স্বজন ও সমর্থকদের কয়েক জন প্রকাশ্যে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জননেত্রী শেখ হাসিনা’ স্লোগান দেন। এরপর পুলিশ পাঁচজনকে আটক করে। এই ঘটনায় টঙ্গী পূর্ব থানার এসআই হাবিবুর রহমান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছেন। মামলায় আটক পাঁচজনকে গ্রেপ্তার, দুজন পলাতক ও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ওসি মাকসুদুল আলম  কালের কণ্ঠকে বলেন, থানার ভেতরে এই ধরণের স্লোগান আইনসিদ্ধ নয়। এই কারণে আটকদের  বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

থানার ভেতর জয় বাংলা স্লোগান, আ. লীগ নেতার ৫ স্বজন আটক

Update Time : 12:02:06 pm, Sunday, 30 August 2026