Dhaka 12:33 am, Tuesday, 1 September 2026
সর্বশেষ
মেঘনা নদীর প্রবাহে বাধা, দখল-ভরাটে বিপন্ন নদী ও পরিবেশ অটিজমে অসামান্য অবদান, ‘মাদার তেরেসা অ্যাওয়ার্ড’ পেলেন ইয়াশা সোবহান ‘মিনি সিঙ্গাপুর’খ্যাত বসুন্ধরায় ছিনতাই, নিরাপত্তাকর্মীদের তৎপরতায় আটক জুলাই গণ-অভ্যুত্থানে নিহতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ছাত্রলীগের ৫ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৬ উপসাগরীয় শাসকদের সতর্ক করলেন মোজতবা খামেনি ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নতুন ঝুঁকিতে নেপাল টাঙ্গাইলে ছেলের হাতে বাবা খুন সড়ক দুর্ঘটনায় দুই পক্ষের সমঝোতা, তাসনুভা তিশাকে ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ

টঙ্গীতে ছাত্রলীগের ৫ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 12:24:26 pm, Sunday, 30 August 2026
  • / 17 Time View

গাজীপুরের টঙ্গীতে পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৩০ আগস্ট) টঙ্গী পশ্চিম থানায় পাঁচজন এবং টঙ্গী পূর্ব থানায় একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—বড় দেওরা এলাকার মণ্ডল মার্কেটের বাসিন্দা মো. ফারুক (২৮), শেরপুরের ঝিনাইগাতী এলাকার আলামিন (৩১), নোয়াখালীর মাইজদী এলাকার সাকিবুল হোসেন ওরফে শাকিব (৩৩), ঢাকার দোহার এলাকার শিহাব (২৭) এবং নেত্রকোনার মোহনগঞ্জ এলাকার মিনহাজ মাসুম (২৮)। অন্যদিকে টঙ্গী পূর্ব থানায় মরকুন মাস্টারপাড়া এলাকার বাসিন্দা মো. মতিনকে (৪৫) গ্রেপ্তার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ফারুক ও আলামিন ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয়, সাকিবুল হোসেন ৫১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি এবং মিনহাজ মাসুম গাজীপুর মহানগর ছাত্রলীগের কারর্যনির্বাহী সদস্য। গ্রেপ্তার শিহাবের কোনো পদবির তথ্য দেওয়া হয়নি।

এ ছাড়া টঙ্গী পূর্ব থানায় মরকুন মাস্টারপাড়া এলাকার বাসিন্দা মো. মতিন ৩৭ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি বলে জানিয়েছে পুলিশ। 

টঙ্গী পূর্ব থানার ওসি মাকসুদুল আলম বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না।

টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, ‘গ্রেপ্তারদের সঙ্গে আওয়ামী লীগের পালিয়ে থাকা নেতাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।’

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

টঙ্গীতে ছাত্রলীগের ৫ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৬

Update Time : 12:24:26 pm, Sunday, 30 August 2026