Dhaka 3:07 am, Monday, 31 August 2026
সর্বশেষ
‘মিনি সিঙ্গাপুর’খ্যাত বসুন্ধরায় ছিনতাই, নিরাপত্তাকর্মীদের তৎপরতায় আটক জুলাই গণ-অভ্যুত্থানে নিহতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ছাত্রলীগের ৫ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৬ উপসাগরীয় শাসকদের সতর্ক করলেন মোজতবা খামেনি ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নতুন ঝুঁকিতে নেপাল টাঙ্গাইলে ছেলের হাতে বাবা খুন সড়ক দুর্ঘটনায় দুই পক্ষের সমঝোতা, তাসনুভা তিশাকে ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ বিদ্যুৎ-জ্বালানি সংকট জাতীয় সমস্যা, সরকার এটি তৈরি করেনি : নুর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে কৌশলগত সংলাপ শুরুর বিষয়ে একমত বাংলাদেশ-চীন

মহাসড়কে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 11:27:36 am, Sunday, 30 August 2026
  • / 6 Time View

মরদেহের পাশে স্বজনদের আহাজারি। ছবি : কালের কণ্ঠ
টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক মহাসড়কের কালীগঞ্জ পৌর এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে একজন নিহত ও দুই নারী আহত হয়েছেন। রবিবার (৩০ আগস্ট)

দুপুর পৌনে ২টায় কালীগঞ্জ পৌরসভার বাঘের পাড়া নামক স্থানে এই ঘটনা ঘটে।

নিহতের নাম মো. হাফিজ শেখ (৬৫)। তিনি কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী গ্রামের আ. কাদিরের ছেলে। আহত দুই নারীর পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, হাফিজ উদ্দিন সিএনজিযোগে মীরের বাজার থেকে বাড়িতে ফিরছিলেন।

বাঘের পাড়া নামক স্থান অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশা যাত্রী হাফিজ শেখ ও দুই নারী রাস্তার পাশে পড়ে যান ও দুটি গাড়িই পালিয়ে যায়। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশ এসে একজনকে মৃত ও দুই নারীকে মুমূর্ষু অবস্থায় পায়। পরে পুলিশ নিহতের মরদেহ হেফাজতে নিয়ে আহতদের কালীগঞ্জ উপজেলা সরকারি হাসপাতালে পাঠায়।

কালীগঞ্জ থানার এসআই জাবেদ কালের কণ্ঠকে হতাহতের খবর নিশ্চিত করে বলেন, ‘দুটি গাড়িই পালিয়ে গেছে। মরদেহ হেফাজতে নেওয়া হয়েছে। দুজনের হাসপাতালে চিকিৎসা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।’

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মহাসড়কে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

Update Time : 11:27:36 am, Sunday, 30 August 2026