Dhaka 1:44 am, Monday, 31 August 2026
সর্বশেষ
‘মিনি সিঙ্গাপুর’খ্যাত বসুন্ধরায় ছিনতাই, নিরাপত্তাকর্মীদের তৎপরতায় আটক জুলাই গণ-অভ্যুত্থানে নিহতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে ছাত্রলীগের ৫ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৬ উপসাগরীয় শাসকদের সতর্ক করলেন মোজতবা খামেনি ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নতুন ঝুঁকিতে নেপাল টাঙ্গাইলে ছেলের হাতে বাবা খুন সড়ক দুর্ঘটনায় দুই পক্ষের সমঝোতা, তাসনুভা তিশাকে ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ বিদ্যুৎ-জ্বালানি সংকট জাতীয় সমস্যা, সরকার এটি তৈরি করেনি : নুর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে কৌশলগত সংলাপ শুরুর বিষয়ে একমত বাংলাদেশ-চীন

চট্টগ্রামের পরিচয়ে পঞ্চগড়ে রোহিঙ্গা কিশোর, ক্যাম্পে ফেরত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 02:00:58 pm, Friday, 28 August 2026
  • / 12 Time View

রোহিঙ্গা কিশোর আব্দুল ওয়াহিদ (কালো টি শার্ট)। সংগৃহীত ছবি
চট্টগ্রামের বাসিন্দা পরিচয়ে পঞ্চগড়ে ঘোরাফেরার সময় আব্দুল ওয়াহিদ (১৫) নামের রোহিঙ্গা জনগোষ্ঠীর এক কিশোরকে আটক করেছে স্থানীয়রা। পরে পরিচয় শনাক্তের পর শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে তাকে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে থাকা তার পরিবারের কাছে হস্তান্তর করেছে পুুলিশ।

এর আগে, গত ২৩ জুন পঞ্চগড় জেলা শহরের সোনালী ব্যাংকের সামনে অসংলগ্নভাবে ঘোরাফেরা করার সময় স্থানীয়রা আব্দুল ওয়াহিদকে আটক করে থানায় নিয়ে যান। সেখানে সে নিজেকে চট্টগ্রামের বোয়ালখালীর কালুরঘাট এলাকার বাসিন্দা বলে পরিচয় দেয়।

পরিবারের সঙ্গে যোগাযোগ করতে না পারায় পুলিশ সাধারণ ডায়েরি (জিডি) করে তাকে আহ্ছানিয়া মিশন শিশু নগরীতে রাখে। পরে সেখানে তার দেওয়া পরিচয় নিয়ে শিক্ষকদের সন্দেহ হলে তারা অনুসন্ধান শুরু করেন।

একপর্যায়ে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে তার প্রকৃত পরিচয় নিশ্চিত করা হয়। 

আহ্ছানিয়া মিশন শিশু নগরীর সমাজকর্মী ইউসুফ আলী বলেন, অনুসন্ধানে কিশোরটির রোহিঙ্গা পরিচয় পাওয়া যায়। পরে ক্যাম্পের সংশ্লিষ্টদের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হয়। লিগ্যাল কর্মকর্তার সহযোগিতায় তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পঞ্চগড় সদর থানার ওসি (তদন্ত) আশীষ কুমার শীল বলেন, সংশ্লিষ্ট লিগ্যাল কর্মকর্তার মাধ্যমে কিশোরটির পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে পরিবারের কাছে ফেরত দেওয়া হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

চট্টগ্রামের পরিচয়ে পঞ্চগড়ে রোহিঙ্গা কিশোর, ক্যাম্পে ফেরত

Update Time : 02:00:58 pm, Friday, 28 August 2026