Dhaka 10:56 pm, Friday, 28 August 2026
সর্বশেষ
২০৩০ সালের মধ্যে অর্থনীতিতে মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ ৫ মাস আগেই বিপর্যয়ের পূর্বাভাস ছিল! রোমান্টিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশ, ৭ সংগঠনের প্রতিবাদ ছয় মাসের ইরান যুদ্ধের ৬ পরিণতি আগামীকাল ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় গাজীপুরে শ্বশুরকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা বসুন্ধরা স্পোর্টস সিটিতে পর্দা নামল আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্টের বিএনপিতে দখলবাজ-চাঁদাবাজদের স্থান হবে না : স্বাস্থ্যমন্ত্রী স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে রাজনীতি করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর মক্কা প্রতিরক্ষা চুক্তি’ নিয়ে বাংলাদেশের বক্তব্যে কী বলছে ভারত

গাজীপুরে শ্বশুরকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 03:54:53 pm, Friday, 28 August 2026
  • / 0 Time View

গাজীপুরের কালীগঞ্জে পারিবারিক বিরোধের জেরে শ্বশুর মজিদ মোড়লকে (৬৫) চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর মেয়ের জামাই মোজাম্মেল হোসেন মোজার (৩২) বিরুদ্ধে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার জামালপুর বাজারের শীতলক্ষ্যা নদীর ঘাটে এ ঘটনা ঘটে।

নিহত মজিদ মোড়ল স্থানীয় আলফু মোড়লের ছেলে। তিনি জামালপুর বাজারে কলার ব্যবসা করতেন। অভিযুক্ত মোজাম্মেল হোসেন উত্তর জামালপুর গ্রামের নওয়াব আলীর ছেলে।

স্থানীয়রা জানান, কয়েক বছর আগে মজিদ মোড়লের মেয়ের সঙ্গে মোজাম্মেল হোসেনের বিয়ে হয়।

পারিবারিক বিরোধের জেরে সাত দিন আগে মজিদের মেয়ে বাবার বাড়িতে চলে আসেন। পরে মজিদ মোড়ল এলাকার লোকজন নিয়ে জামাইকে ডেকে তাঁর স্ত্রীকে বাড়িতে নিয়ে যেতে বলেন। 

এ নিয়ে বিরোধের একপর্যায়ে শুক্রবার বিকেলে জামালপুর বাজারে কলা বিক্রি করার সময় মজিদ মোড়লকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন মোজাম্মেল হোসেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নোভা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

গাজীপুরে শ্বশুরকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা

Update Time : 03:54:53 pm, Friday, 28 August 2026