Dhaka 8:04 pm, Tuesday, 13 October 2026
সর্বশেষ
বিমানবাহিনীর এফএম-৯০ লাইভ মিসাইল ফায়ারিং মহড়া সম্পন্ন টিকিট নিয়ে সতর্কবার্তা বাংলাদেশ রেলওয়ের নিউগিনি প্রোপার্টিজে হামলা-ভাঙচুর : মুচলেকায় প্রধান আসামির জামিন ডেঙ্গু নিয়ন্ত্রণে আগাম প্রস্তুতিতে মৃত্যুহার কমেছে ৪০ শতাংশ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী দুই বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফেরাতে সৌদির সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্যমন্ত্রী বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে ই-মেইলে জানাতে বললেন মন্ত্রী ঢাকায় ৭ নভেম্বর গ্রাম পুলিশের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী : শাহে আলম প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী বিদ্যুৎহীন ভবনে ২২ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েট উপাচার্য

বেনাপোল বন্দরে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 11:34:01 am, Monday, 12 October 2026
  • / 13 Time View

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে টানা আট দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি এ তথ্য নিশ্চিত করেছেন।

বন্দর সংশ্লিষ্টরা জানান, দুর্গাপূজা উপলক্ষে ভারতের পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ চিঠি দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রাখার বিষয়টি জানিয়েছে। ভারতের পেট্রাপোল বন্দরে ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত পণ্য পরিবহন বন্ধ থাকবে। অন্যদিকে বাংলাদেশে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি থাকায় এ সময়ে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

সংশ্লিষ্টরা জানান, ভারত-বাংলাদেশের মধ্যে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ১৮ ও ১৯ অক্টোবর বেনাপোল কাস্টম ও বন্দরে কাজকর্ম স্বাভাবিক থাকবে। ২৫ অক্টোবর সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বেনাপোল বন্দরে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

Update Time : 11:34:01 am, Monday, 12 October 2026