Dhaka 7:30 pm, Tuesday, 13 October 2026
সর্বশেষ
টিকিট নিয়ে সতর্কবার্তা বাংলাদেশ রেলওয়ের নিউগিনি প্রোপার্টিজে হামলা-ভাঙচুর : মুচলেকায় প্রধান আসামির জামিন ডেঙ্গু নিয়ন্ত্রণে আগাম প্রস্তুতিতে মৃত্যুহার কমেছে ৪০ শতাংশ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী দুই বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফেরাতে সৌদির সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্যমন্ত্রী বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে ই-মেইলে জানাতে বললেন মন্ত্রী ঢাকায় ৭ নভেম্বর গ্রাম পুলিশের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী : শাহে আলম প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী বিদ্যুৎহীন ভবনে ২২ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েট উপাচার্য ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে ৪ অভিযোগের ৩টিই প্রত্যাহার

নিউগিনি প্রোপার্টিজে হামলা-ভাঙচুর : মুচলেকায় প্রধান আসামির জামিন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 12:55:47 pm, Tuesday, 13 October 2026
  • / 1 Time View

রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন ইসিবি চত্বর এলাকার নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে অবৈধভাবে প্রবেশ করে ভাঙচুর, মারধর ও লুটপাটের ঘটনায় করা মামলায় প্রধান আসামি শাহরিয়ার মাহমুদের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াসের আদালত গতকাল সোমবার শুনানি শেষে আসামির ১০ হাজার টাকা মুচলেকায় ধার্য তারিখ পর্যন্ত জামিন মঞ্জুর করেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক তারেকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। 

নথি সূত্রে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর শাহরিয়ারকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়। পরে ১ অক্টোবর তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। রিমান্ড শেষে গত ৭ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়।

এরপর গত ১২ অক্টোবর বয়স্ক ও অসুস্থ বিবেচনায় তার জামিন চেয়ে আবেদন করেন আইনজীবীরা। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। 

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানাধীন দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রোপোর্টিজ লিমিটেডের প্রকল্প এলাকায় আনুমানিক ৫০ জন দুষ্কৃতকারী সংঘবদ্ধ হয়ে বেআইনিভাবে প্রবেশ করে। এ সময় তারা এলোপাতাড়ি প্রায় ৫০ রাউন্ড গুলি ছোড়ে এবং রামদা, ছোরা ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়।

এতে সাইট ইঞ্জিনিয়ার মো. পারভেজসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। 

অভিযোগে আরো বলা হয়, হামলাকারীরা প্রকল্প এলাকা থেকে নগদ টাকা, ল্যাপটপ, কম্পিউটার, বিআরবি ক্যাবল, ক্যামেরা ও প্রফেশনাল মিডিয়া ইকুইপমেন্টসহ বিপুল পরিমাণ মালামাল লুট করে নিয়ে যায়। পাশাপাশি গাড়ি ভাঙচুর করা হয়। এতে বাদী প্রতিষ্ঠানের প্রায় এক কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি এবং এক কোটি ৫০ লাখ ৪৩ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়। ওই সময়ে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউন ফিস’ নামের স্টুডিওতে অনাধিকার প্রবেশ, ভাঙচুর ও লুটপাট করা হয়।

ঘটনার খবর পেয়ে ক্যান্টনমেন্ট থানা পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করেও গুলি ছোড়ে। এ সময় পুলিশ আত্মরক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচ রাউন্ড শটগানের গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে অভিযান চালিয়ে আরো একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় প্রকল্পের কর্মকর্তা সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নিউগিনি প্রোপার্টিজে হামলা-ভাঙচুর : মুচলেকায় প্রধান আসামির জামিন

Update Time : 12:55:47 pm, Tuesday, 13 October 2026