Dhaka 4:53 pm, Tuesday, 13 October 2026
সর্বশেষ
দিল্লিতে আটক নারীদের মারধর, যৌন নির্যাতনের অভিযোগ ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালের ১৪ বছরের কারাদণ্ড শুটিংয়ে আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী নারায়ণগঞ্জে স্ত্রীর গলা কেটে হত্যার পর ৯৯৯-এ স্বামীর ফোন সৌদিতে হামলায় আহতদের চিকিৎসা চলছে : প্রবাসীকল্যাণমন্ত্রী সচিব পদমর্যাদায় পদোন্নতি পেলেন ৩ নারী কূটনীতিক বিশ্বরেকর্ড গড়লেন লিটন ছাত্রীর স্বামীকে হুমকি দেওয়া সেই অফিস সহকারী সাময়িক বরখাস্ত সৌদিতে হুথিদের টানা হামলা, নিরাপত্তা শঙ্কায় এক প্রাসাদ থেকে আরেক প্রাসাদে যাচ্ছেন প্রিন্স সালমান

ছাত্রীর স্বামীকে হুমকি দেওয়া সেই অফিস সহকারী সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 10:12:33 am, Tuesday, 13 October 2026
  • / 2 Time View

ছাত্রীর স্বামীকে মুঠোফোনে হুমকি দেওয়ায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার নারান্দী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী বিদ্যুৎ দেবনাথকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভায় বিদ্যুৎ দেবনাথকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত বিদ্যুৎ দেবনাথ উপজেলার পশ্চিম কুমারপুর গ্রামের সুনীল চন্দ্র দেবনাথের ছেলে।

এর আগে বিদ্যুৎ দেবনাথের এসব কর্মকাণ্ডের বিচার চেয়ে ওই ছাত্রীর বাবা মো. রফিকুল ইসলাম লিখিত অভিযোগ দিয়েছিলেন। এর প্রেক্ষিতে গত ৮ অক্টোবর বিদ্যুৎ দেবনাথদের জবাব চেয়ে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছিল।

বিদ্যালয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের এক মুসলিম ছাত্রী বিদ্যুৎ দেবনাথের কাছে গণিত বিষয়ে প্রাইভেট পড়তেন। এই সুবাধে ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন বিদ্যুৎ। বিষয়টি জানাজানির পর ছাত্রীর পরিবার তাকে অন্যত্র বিয়ে দেন। বিয়ের পর থেকেই বিদ্যুৎ দেবনাথ ওই ছাত্রীর স্বামীর মুঠোফোনে নানা ধরনের ভয়-ভীতি ও হুমকি-ধমকিসহ তার ছবি স্যোশাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার হুমকি দেন।

এ ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ ছাড়া বিদ্যুৎ দেবনাথ ১ অক্টোবর থেকে বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এ বিষয়ে গত ৮ অক্টোবর তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। কারণ দর্শানোর শেষ তারিখ ছিল ১১ অক্টোবর বিকেলে ৪টা পর্যন্ত। এ সময়ের মধ্যে কারণ দর্শানোর কোনো জবাব না দেওয়ায় ১২ অক্টোবর বিকেলে বিদ্যালয় পরিচালনা কমিটির এক জরুরি সভা ডাকা হয়।

সভায় সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক বিদ্যুৎ দেবনাথকে সাময়িক বরখাস্ত করা হয়। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল হক বলেন, ছাত্রীর বাবার অভিযোগের বিষয়টি তদন্ত চলছে। তদন্ত শেষে প্রযোজ্য বিধি বিধান অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পলাতক থাকায় বিদ্যুৎ দেবনাথের বক্তব্য জানা সম্ভব হয়নি। 

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ছাত্রীর স্বামীকে হুমকি দেওয়া সেই অফিস সহকারী সাময়িক বরখাস্ত

Update Time : 10:12:33 am, Tuesday, 13 October 2026