Dhaka 8:48 pm, Tuesday, 13 October 2026
সর্বশেষ
ভুয়া মুক্তিযোদ্ধা সনদে ভাতা উত্তোলন, ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা ১২ দিনে দেড় কোটি আবেদন বিশ্বকাপ টিকিটের, কত দিন চলবে প্রক্রিয়া জেনে নিন স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ ১৮ বছরে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা ব্যয়েও রেলে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি : মন্ত্রী ১৭ অক্টোবর পর্যন্ত দাম্মামেও বিমানের সব ফ্লাইট স্থগিত গবেষণায় এআইয়ের ওপর অতিরিক্ত নির্ভরতা চিন্তাশক্তি কমায় : ঢাবি উপ-উপাচার্য নেতানিয়াহুর বিদায়ে ফিলিস্তিনিদের ভাগ্যে কি সত্যিই পরিবর্তন আসবে? প্রজনন মৌসুমে ইলিশ না ধরার আহ্বান প্রাণিসম্পদ মন্ত্রীর জলবায়ু সহনশীল কৃষি ও খাদ্যনিরাপত্তায় আঞ্চলিক সহযোগিতার তাগিদ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় প্রতিবাদ জানাল সরকার

বেনাপোল বন্দরে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 11:34:01 am, Monday, 12 October 2026
  • / 14 Time View

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে টানা আট দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি এ তথ্য নিশ্চিত করেছেন।

বন্দর সংশ্লিষ্টরা জানান, দুর্গাপূজা উপলক্ষে ভারতের পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ চিঠি দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রাখার বিষয়টি জানিয়েছে। ভারতের পেট্রাপোল বন্দরে ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত পণ্য পরিবহন বন্ধ থাকবে। অন্যদিকে বাংলাদেশে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি থাকায় এ সময়ে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

সংশ্লিষ্টরা জানান, ভারত-বাংলাদেশের মধ্যে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ১৮ ও ১৯ অক্টোবর বেনাপোল কাস্টম ও বন্দরে কাজকর্ম স্বাভাবিক থাকবে। ২৫ অক্টোবর সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বেনাপোল বন্দরে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

Update Time : 11:34:01 am, Monday, 12 October 2026