Dhaka 5:21 pm, Tuesday, 13 October 2026
সর্বশেষ
দিল্লিতে আটক নারীদের মারধর, যৌন নির্যাতনের অভিযোগ ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালের ১৪ বছরের কারাদণ্ড শুটিংয়ে আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী নারায়ণগঞ্জে স্ত্রীর গলা কেটে হত্যার পর ৯৯৯-এ স্বামীর ফোন সৌদিতে হামলায় আহতদের চিকিৎসা চলছে : প্রবাসীকল্যাণমন্ত্রী সচিব পদমর্যাদায় পদোন্নতি পেলেন ৩ নারী কূটনীতিক বিশ্বরেকর্ড গড়লেন লিটন ছাত্রীর স্বামীকে হুমকি দেওয়া সেই অফিস সহকারী সাময়িক বরখাস্ত সৌদিতে হুথিদের টানা হামলা, নিরাপত্তা শঙ্কায় এক প্রাসাদ থেকে আরেক প্রাসাদে যাচ্ছেন প্রিন্স সালমান

নারায়ণগঞ্জে স্ত্রীর গলা কেটে হত্যার পর ৯৯৯-এ স্বামীর ফোন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 10:18:51 am, Tuesday, 13 October 2026
  • / 2 Time View

নারায়ণগঞ্জের বন্দরে পরকীয়ার সন্দেহ ও পারিবারিক কলহের জেরে সুফিয়া আক্তার নিশি নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছেন স্বামী আব্দুল মান্নান মনির। ঘটনার পর স্বামী নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানিয়েছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে উপজেলার তিনগাঁও উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে অভিযুক্ত স্বামীকে আটক করে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, পরকীয়ার সন্দেহ ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মনির ও নিশির মধ্যে প্রায়ই ঝগড়া হতো। সোমবার রাতেও তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে নিশি ঘুমিয়ে পড়লে তার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধের পর ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেন মনির। 

স্থানীয়রা আরো জানান, হত্যাকাণ্ডের পর মনির নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। এ সময় স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন তিনি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং তাকে আটক করে।

তবে ৯৯৯-এ স্বামী নিজেই ফোন দেওয়ার বিষয়টি অস্বীকার করেন বন্দর থানা পুলিশ পরিদর্শক (ওসি) জামাল উদ্দিন।

জামাল উদ্দিন বলেন, ‘স্থানীয়দের মধ্যে একজন আমাদের ফোন দিয়ে জানালে আমরা ঘটনাস্থলে যাই।’

তিনি আরো বলেন, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নারায়ণগঞ্জে স্ত্রীর গলা কেটে হত্যার পর ৯৯৯-এ স্বামীর ফোন

Update Time : 10:18:51 am, Tuesday, 13 October 2026