Dhaka 9:23 am, Monday, 5 October 2026
সর্বশেষ
আশুলিয়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ২ ডিলারকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা ফ্যামিলি কার্ড সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার : সমাজকল্যাণমন্ত্রী সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইডেন কলেজের সাবেক ছাত্রলীগ নেত্রী শর্মী কারাগারে এক বছরের মধ্যে দেশের পুঁজিবাজারের চেহারা বদলে যাবে : অর্থমন্ত্রী দৌলতপুরে পুলিশের অভিযানে বিএনপি নেতা ও কাকন বাহিনীর সদস্য শীর্ষ সন্ত্রাসী টুয়েলসহ গ্রেপ্তার ১৮ কুষ্টিয়ায় এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ রাত ১০টা পর্যন্ত দোকানপাট-শপিংমল খোলা রাখার দাবি হঠাৎ স্থগিত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ তাইওয়ানে পৌঁছাল প্রথম দুটি মার্কিন অত্যাধুনিক এফ-১৬ভি যুদ্ধবিমান গাকৃবিতে ২৯ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের নিয়ে প্রশিক্ষণ শুরু

হরমুজে ট্যাংকারে হামলা, ৫ ভারতীয় নাবিক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 12:21:04 pm, Saturday, 3 October 2026
  • / 9 Time View

পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারে প্রজেক্টাইল মিসাইল আঘাত হানে। এতে কুয়েতের পতাকাবাহী ওই ট্যাংকারে থাকা পাঁচ ভারতীয় নাগরিককে নিরাপদে তীরে সরিয়ে নেওয়া হয়েছে।

গলফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওমানের কর্তৃপক্ষের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছে ওমানে নিযুক্ত ভারতীয় দূতাবাস।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দূতাবাস জানায়, এমটি কাজিমাহ থ্রি ট্যাংকারে থাকা পাঁচ ভারতীয় নাবিককে নিরাপদে তীরে সরিয়ে নিতে ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করেছে তারা। 

তবে ট্যাংকারটির দিকে প্রজেক্টাইলটি কোথা থেকে ছোড়া হয়েছিল বা এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি ও ঝুঁকি বৃদ্ধির মধ্যে উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজে কর্মরত হাজারো ভারতীয় নাবিকের নিরাপত্তা পর্যবেক্ষণ করছে ভারতীয় কর্তৃপক্ষ।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল চলতি সপ্তাহের শুরুতে জানিয়েছিলেন, ওই অঞ্চলে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোতে ৪ হাজার ৫০০-এর বেশি ভারতীয় নাবিক কর্মরত রয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

হরমুজে ট্যাংকারে হামলা, ৫ ভারতীয় নাবিক উদ্ধার

Update Time : 12:21:04 pm, Saturday, 3 October 2026