Dhaka 11:04 pm, Sunday, 4 October 2026
সর্বশেষ
ফ্যামিলি কার্ড সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার : সমাজকল্যাণমন্ত্রী সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইডেন কলেজের সাবেক ছাত্রলীগ নেত্রী শর্মী কারাগারে এক বছরের মধ্যে দেশের পুঁজিবাজারের চেহারা বদলে যাবে : অর্থমন্ত্রী দৌলতপুরে পুলিশের অভিযানে বিএনপি নেতা ও কাকন বাহিনীর সদস্য শীর্ষ সন্ত্রাসী টুয়েলসহ গ্রেপ্তার ১৮ কুষ্টিয়ায় এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ রাত ১০টা পর্যন্ত দোকানপাট-শপিংমল খোলা রাখার দাবি হঠাৎ স্থগিত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ তাইওয়ানে পৌঁছাল প্রথম দুটি মার্কিন অত্যাধুনিক এফ-১৬ভি যুদ্ধবিমান গাকৃবিতে ২৯ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের নিয়ে প্রশিক্ষণ শুরু সংবিধান সংশোধনে শ্রমজীবী মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবি

কুষ্টিয়ায় এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি
  • Update Time : 03:37:16 pm, Sunday, 4 October 2026
  • / 19 Time View

ঝিনাইদহ ও হবিগঞ্জের পর এবার কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন শাহের মাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে দাবি করেছে এনসিপি।

নাসীরুদ্দীন পাটওয়ারী মোবাইল ফোনে বলেন, বিএনপির ‘টুকাইরা’ পরিকল্পিতভাবে তাঁদের ওপর হামলা করেছে। এ ঘটনায় তাঁদের পাঁচজন আহত হয়েছেন এবং তিনটি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে দাবি করেন তিনি।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাঁর সঙ্গে থাকা ব্যক্তিদের ‘ধর, ধর’ বলে তাড়া করছেন। একই ভিডিওতে তাঁর গাড়িবহরের দিকে কয়েকজনকে এগিয়ে যেতে এবং গাড়ির ওপর ইট ও পাথর নিক্ষেপ করতে দেখা যায়। তবে ভিডিওতে দেখা ব্যক্তিদের পরিচয় ও তাঁরা কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এনসিপির যুগ্ম সদস্যসচিব তারেক রেজা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ ঘটনার জন্য বিএনপির নেতাকর্মীদের দায়ী করেছেন। তবে এ অভিযোগের বিষয়ে বিএনপির স্থানীয় কোনো নেতার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ‘নাসীরুদ্দীন ভাই এখানে আসছেন, সেটা আমরা জানি না। উনি আমাদের কাউকেই জানাননি। পাশাপাশি এখানে লালনের যারা আছেন, এনসিপি বা অন্যান্য সংগঠনের যারা আছেন, তাঁরাও জানেন না।’

ওসি বলেন, ‘সাড়ে সাতটার দিকে আমি সংবাদ পাই যে নাসীরুদ্দীন ভাই এখানে এসেছেন এবং তাঁর ওপর কে বা কারা আক্রমণ করছে। তৎক্ষণাৎ আমি আমার ফোর্সসহ দ্রুত সেখানে চলে আসি। গিয়ে দেখি, উনি সেফ জোনে, অর্থাৎ লালনের ভেতরে ছিলেন।’

জামাল উদ্দিন আরও বলেন, ‘উনি বললেন, তাঁর নিরাপত্তার সমস্যা আছে। আমাদের একটু সেফ জোনে পার করে দিতে। তখন আমি আমার গাড়িসহ প্রটোকল দিয়ে তাঁকে তাঁর গাড়িতে করে নিরাপদে চলে যাওয়ার ব্যবস্থা করি। আমি তাঁকে বলেছিলাম, “আমি তাহলে আপনাকে প্রটোকল দিই।” তিনি বলেন, “না, আপনার প্রটোকলের প্রয়োজন নেই।”’

ওসি বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁকে মামলা করার কথা জানিয়েছেন। তখন তিনি তাঁকে অভিযোগ দিতে বলেন। তাঁর ভাষায়, ‘আমি বললাম, ঠিক আছে, আপনি অভিযোগ দেন। আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নেব।’

এর আগে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর গত ২২ মে ঝিনাইদহে এবং ২৮ জুলাই হবিগঞ্জে হামলার অভিযোগ উঠেছিল। এবার কুষ্টিয়ার ঘটনায় তাঁর দলের পক্ষ থেকে আবারও রাজনৈতিক কর্মসূচিতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, নাসীরুদ্দীন পাটওয়ারীর কুষ্টিয়ায় আসার বিষয়ে স্থানীয় পুলিশকে আগে থেকে জানানো হয়নি। পরে হামলার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে নিরাপদে সরিয়ে নেয়।

এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কুষ্টিয়ায় এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

Update Time : 03:37:16 pm, Sunday, 4 October 2026