Dhaka 3:16 am, Friday, 2 October 2026
সর্বশেষ
‘পদক্ষেপ যথেষ্ট না, দৃশ্যমান আইনি পদক্ষেপ দেখতে চায় দেশবাসী’ রাজনৈতিক পরিচয়ের কারণে কারও প্রতি বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী মিষ্টির পদত্যাগে সংরক্ষিত নারী আসন শূন্য ঘোষণা সরকারি দামেই বিক্রি করতে হবে এলপিজি, না মানলে কঠোর ব্যবস্থা পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে চীনের নতুন বিশ্বরেকর্ড মাদককে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, সড়কির আঘাতে নিহত ১, আহত ৭ বিনিয়োগ ও জ্বালানিতে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমায় সময় বাড়াল এনবিআর গুপ্তচরবৃত্তি আইনের মামলায় ভারতীয় নাগরিক রবিউল ৭ দিনের রিমান্ডে

রাজনৈতিক পরিচয়ের কারণে কারও প্রতি বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সময়ের কাগজ ডেস্ক :
  • Update Time : 04:30:43 pm, Thursday, 1 October 2026
  • / 20 Time View

জন্য অপপ্রচার বা অপতথ্য দিয়ে উন্মাদনা সৃষ্টি করার কোনও কারণ নেই। সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করবো, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির জন্য আমাদের ছাত্রছাত্রী ভাই-বোনদের যেন উত্তেজিত করা না হয়। তিনি আবারও বলেন, ‘আমরা নিশ্চয়তা দিচ্ছি, রাজনৈতিক পরিচয়ের কারণে কারও প্রতি বৈষম্য করা হবে না।’সামাজিকমাধ্যমে অপতথ্য ছড়ানো নিয়ে যা বললেনঅসমর্থিত তথ্য ছড়িয়ে অস্থিরতা সৃষ্টি করা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাইবারসংক্রান্ত বিদ্যমান আইনে পরিবর্তন আনার বিষয়ে সরকার কাজ করছে। তিনি বলেন, অসমর্থিত তথ্যের ভিত্তিতে এবং সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের কাছ থেকে তথ্য যাচাই না করে এমন কিছু প্রচার করা উচিত নয়, যার ফলে সমাজে বড় ধরনের ক্ষতি, অস্থিরতা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা থাকে। তবে বর্তমান আইনের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, সংশোধন না হওয়া পর্যন্ত এ ধরনের ঘটনাকে নতুন প্রস্তাবিত বিধানের আওতায় নেওয়ার সুযোগ নেই।হকার উচ্ছেদ ‘অস্থিরতার অংশ নয়’

মিরপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ফুটপাত থেকে হকার উচ্ছেদ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এর সঙ্গে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির কোনও সম্পর্ক নেই।তিনি বলেন, ‘ফুটপাত হকারমুক্ত করা জনগণের দাবি, নাগরিকদের দাবি। আমরা হকারদের বেকার করতে চাই না। তাদের জন্য বিকল্প কর্মসংস্থান বা বিকল্প জায়গা বের করার চেষ্টা করছি।’হলিডে মার্কেটসহ বিকল্প ব্যবস্থা তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসার কারণে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটে এবং ট্রাফিক ব্যবস্থাপনায় সমস্যা হয়।মন্ত্রী বলেন, ‘নাগরিকদেরও অধিকার আছে। শুধু হকারদের কর্মসংস্থানের বিষয় নয়, নাগরিকদের যাতায়াতের স্বাধীনতা ও সড়কের শৃঙ্খলাও রক্ষা করতে হবে।’সিটি করপোরেশনের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এসব অভিযান হয় এবং প্রয়োজনে পুলিশ সহায়তা দেয় বলে জানান তিনি।মহিলা সংসদ সদস্যের বিরুদ্ধে অভিযোগএক মহিলা সংসদ সদস্যের পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পদত্যাগপত্র জমা দেওয়া হয়েছে কিনা বা এ বিষয়ে পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়া কী হবে, তা স্পিকারের এখতিয়ারভুক্ত বিষয়। দলীয় সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, ‘আমি দলীয় প্রধানও নই, স্পিকারও নই। দলীয় বিষয় দলের প্রধান বলতে পারবেন।’তবে ওই সংসদ সদস্যের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত প্রসঙ্গে তিনি বলেন, তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ তদন্তের মাধ্যমে প্রমাণিত হওয়ার আগে কোনও সিদ্ধান্তমূলক মন্তব্য করা সমীচীন নয় বলেও মন্তব্য করেন তিনি।দেশে সাম্প্রতিক বিভিন্ন অপরাধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার অপরাধকে রাজনৈতিক ‘মেসেজ’ হিসেবে নয়, অপরাধ হিসেবেই বিবেচনা করছে। তিনি বলেন, ‘যেখানেই অপরাধ সংঘটিত হচ্ছে, পুলিশ অভিযোগ গ্রহণ করছে, মামলা হচ্ছে, তদন্ত হচ্ছে, গ্রেফতার হচ্ছে।’অপরাধ প্রতিরোধে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অপরাধ সংঘটিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোথাও আইনশৃঙ্খলা বাহিনীর ত্রুটি থাকলে সংবাদমাধ্যম তা তুলে ধরলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সংবাদমাধ্যমের মাধ্যমে অনেক ঘটনাই সরকারের নজরে আসে এবং তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিতে পারে।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমাজে শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে সরকার, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংবাদমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ।

এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজনৈতিক পরিচয়ের কারণে কারও প্রতি বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

Update Time : 04:30:43 pm, Thursday, 1 October 2026