Dhaka 2:01 pm, Sunday, 4 October 2026
সর্বশেষ
২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ : ইইউ রাষ্ট্রদূত সংকটে দ্রুত সহায়তা পৌঁছাতে কাজ করছে সরকার ট্রাক থেকে নামতেই চালককে কুপিয়ে হত্যা, আটক ২ স্বাস্থ্যসেবা তদারকিতে মাঠে নামছেন ৫৪ কর্মকর্তা মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সালমান মুক্তাদিরের স্ত্রী, শ্বশুর-শাশুড়িসহ পুরো পরিবার মদের ব্যবসায় জড়িত শাহজালালে ২ বিমানকর্মীর জুতায় ৯.৩৪ কেজি স্বর্ণ বারমুডা থেকে আসা বিমানের ধ্বংসাবশেষ মিলল সমুদ্রে, নিখোঁজ ৬ আরোহী জামায়াত আমির গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছেন : রাশেদ খান শরীরে বেল্টে পেঁচিয়ে ৪.৫ কেজি স্বর্ণ, মালয়েশিয়ান যাত্রী আটক

বারমুডা থেকে আসা বিমানের ধ্বংসাবশেষ মিলল সমুদ্রে, নিখোঁজ ৬ আরোহী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 06:55:27 am, Sunday, 4 October 2026
  • / 2 Time View

বারমুডা থেকে যুক্তরাষ্ট্রে আসার পথে ছয়জন আরোহীসহ নিখোঁজ হওয়া একটি মেডিক্যাল বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করেছে মার্কিন কর্তৃপক্ষ। ম্যাসাচুসেটসের ‘ন্যান্টাকেট’ দ্বীপের উপকূলে বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার পর মার্কিন কোস্ট গার্ড রাতভর উদ্ধার অভিযান পরিচালনা করেছে।

বিমানে থাকা ছয় ব্যক্তির মধ্যে চারজন কানাডীয় এবং দুজন বারমুডার নাগরিক। 

‘ল্যাটিটিউড এয়ার অ্যাম্বুলেন্সেস’-এর গালফস্ট্রিম জি-১০০ মডেলের বিমানটি শনিবার (৩ অক্টোবর) স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটে বারমুডার এলএফ ওয়েড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বোস্টনের উদ্দেশ্যে রওনা হয়। বিবিসি জানিয়েছে, রাত ১টার কিছু পর বোস্টনের লোগান বিমানবন্দরে অবতরণের আগেই বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফ্লাইট অপারেশনস ডিরেক্টর ক্ল্যারেন্স টোগেরেৎজ জানান, বিমানে দুজন কানাডীয় পাইলট ও দুজন কানাডীয় চিকিৎসাকর্মী ছিলেন।

তারা বারমুডা থেকে একজন রোগী ও তার এক আত্মীয়কে (বারমুডার নাগরিক) নিয়ে বস্টন ফিরছিলেন। 

ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, রাডার থেকে উধাও হওয়ার ঠিক আগে বিমানটির উচ্চতা দ্রুত ২৪,০০০ ফুট থেকে কমে ১১,০০০ ফুটে নেমে আসে। এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সঙ্গে রেডিও সংকেতে সমস্যা হচ্ছিল। পরবর্তী সময়ে পাইলট জরুরি অবস্থা ঘোষণা করেন এবং ডিসপ্যাচারদের তথ্য অনুযায়ী বিমানে একটি বৈদ্যুতিক সমস্যা তৈরি হয়েছিল।

মার্কিন কোস্ট গার্ড ন্যান্টাকেট উপকূলে বিমানটির ধ্বংসাবশেষ চিহ্নিত করেছে। নিখোঁজ আরোহীদের খোঁজে জাহাজ, হেলিকপ্টার ও বিমান নিয়ে সমুদ্র এলাকায় উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। পরিস্থিতি জানাতে তাদের পরিবারকে ইতিমধ্যে অবহিত করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বারমুডা থেকে আসা বিমানের ধ্বংসাবশেষ মিলল সমুদ্রে, নিখোঁজ ৬ আরোহী

Update Time : 06:55:27 am, Sunday, 4 October 2026