Dhaka 6:59 am, Sunday, 4 October 2026
সর্বশেষ
আন্তর্জাতিক প্রবীণ দিবসে ‘প্রবীণ কণ্ঠ’ বইয়ের মোড়ক উন্মোচন উপজেলা প্রশাসনকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বিশেষ নির্দেশনা যুক্তরাষ্ট্র সফরে মেলানিয়া ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন জুবাইদা রহমান সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম গাজীপুরে চকোলেটের প্রলোভনে শিশুকে অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার এশিয়ার অর্থনৈতিক পরিবর্তনে বাংলাদেশের জন্য নতুন সুযোগ : রেহমান সোবহান দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে : অর্থমন্ত্রী স্পেনের রাজপথে হাজার হাজার মানুষ সাবেক এমপি কায়সারের ছোট ভাই সানজিদ গ্রেপ্তার

সীমান্তরক্ষীর গুলিতে দুই বেসামরিক নিহত : ভারতের কূটনীতিক তলব পাকিস্তানের

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 11:56:54 am, Saturday, 3 October 2026
  • / 2 Time View

ভারত-পাকিস্তান সীমান্তে বিএসএফের গুলিতে দুই পাকিস্তানি নাগরিক নিহত হওয়ার ঘটনায় ভারতের কূটনীতিককে তলব করেছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানায়, শুক্রবার কাসুরের বেদিয়ান সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে দুই নিরস্ত্র পাকিস্তানি নাগরিক নিহত এবং একজন আহত হন।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এই খবর বলা হয়েছে।  

ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে পাকিস্তান বলেছে, কোনো উসকানি ছাড়াই বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালানো হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নিহতদের ‘অনুপ্রবেশকারী’ হিসেবে চিহ্নিত করার যেকোনো প্রচেষ্টা তারা প্রত্যাখ্যান করে।

মন্ত্রণালয়ের দাবি, এই ঘটনায় জীবনের অধিকারসহ মৌলিক মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি হয়েছে।

ঘটনার দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান। একই সঙ্গে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং তদন্তের ফল ও গৃহীত পদক্ষেপ আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে জানানোর দাবি জানিয়েছে দেশটি। 

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর ভারতকে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার মেনে চলার আহ্বান জানিয়েছে। পাশাপাশি সীমান্তের নিয়ম ও দ্বিপক্ষীয় চুক্তি মেনে চলা, এ ধরনের ঘটনায় সংযম দেখানো এবং ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।

পাকিস্তানের দাবি, নিহত ও আহত তিনজনই লাধার গ্রামের বাসিন্দা এবং নিরস্ত্র ছিলেন। সীমান্তের একটি খুঁটির কয়েক পা সামনে যাওয়ার পর বিএসএফ কোনো সতর্কবার্তা ছাড়াই তাদের লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ করেছে দেশটি। নিহত দুজনের নাম আজমত রসুল ও মহসিন জাট। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

নিরাপত্তা সূত্রদিন আগে পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক সংবাদ সম্মেলনে ভারতের একটিের দাবি, ওই তিনজনের কেউই সীমান্তের বেড়া পার হওয়ার চেষ্টা করেননি।

তাদের মতে, ঘটনাটি সীমান্ত চুক্তি ও আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনার নিয়ম লঙ্ঘনের শামিল। 

ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন এর একদিন আগে পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক সংবাদ সম্মেলনে ভারতের একটি দাবি নিয়ে প্রশ্ন তোলেন।

দুই দেশের মধ্যে এ নিয়ে নতুন করে উত্তেজনা বাড়তে পারে কি না, জানতে চাইলে তিনি বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। একই সঙ্গে কোনো ধরনের হামলা হলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। নিরাপত্তা সূত্রের দাবি, ওই তিনজনের কেউই সীমান্তের বেড়া পার হওয়ার চেষ্টা করেননি। তাদের মতে, বিএসএফের গুলির ঘটনা সীমান্তের নিয়ম ও চুক্তির লঙ্ঘন।

ঘটনার একদিন আগে পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ভারতের একটি দাবি নিয়ে কথা বলেন। দুই দেশের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ার আশঙ্কা আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, পাকিস্তানের সেনাবাহিনী যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। কোনো হামলা হলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সীমান্তরক্ষীর গুলিতে দুই বেসামরিক নিহত : ভারতের কূটনীতিক তলব পাকিস্তানের

Update Time : 11:56:54 am, Saturday, 3 October 2026