Dhaka 6:58 am, Sunday, 4 October 2026
সর্বশেষ
আন্তর্জাতিক প্রবীণ দিবসে ‘প্রবীণ কণ্ঠ’ বইয়ের মোড়ক উন্মোচন উপজেলা প্রশাসনকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বিশেষ নির্দেশনা যুক্তরাষ্ট্র সফরে মেলানিয়া ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন জুবাইদা রহমান সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম গাজীপুরে চকোলেটের প্রলোভনে শিশুকে অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার এশিয়ার অর্থনৈতিক পরিবর্তনে বাংলাদেশের জন্য নতুন সুযোগ : রেহমান সোবহান দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে : অর্থমন্ত্রী স্পেনের রাজপথে হাজার হাজার মানুষ সাবেক এমপি কায়সারের ছোট ভাই সানজিদ গ্রেপ্তার

ইনফান্তিনোকে পূর্ণ সমর্থন জানাল ২২ আরব দেশ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 11:51:34 am, Saturday, 3 October 2026
  • / 2 Time View

সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত এক হাই-প্রোফাইল বোর্ড সভায় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছে ইউনিয়ন অব আরব ফুটবল অ্যাসোসিয়েশন (ইউএএফএ)। আরব ফুটবলের অভিভাবক সংস্থাটির ৮১তম নির্বাহী বোর্ড সভায় আনুষ্ঠানিক ও পূর্ণ সমর্থন প্রকাশের এই ঘোষণা দেওয়া হয়।

উক্ত গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেন ইউএএফএ-এর সভাপতি প্রিন্স আব্দুল আজিজ বিন তুর্কি আল-ফয়সাল। সভায় ফিফার চলমান সহযোগিতামূলক পদক্ষেপগুলোকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে সংস্থাটি। বিশ্ব ফুটবলের উন্নয়ন, বৈশ্বিক পরিধি বৃদ্ধি এবং ফুটবলের এজেন্ডা বাস্তবায়নে বৈশ্বিক সংস্থাটির প্রধানের দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন প্রিন্স আব্দুলআজিজ।

আসন্ন ফিফা সভাপতি নির্বাচনে জিয়ান্নি ইনফান্তিনোর পুনর্নির্বাচনের লড়াইয়ে ২২টি আরব দেশের এই ফুটবল সংস্থাটি একযোগে তাদের সমর্থন নিশ্চিত করেছে।

কর্মকর্তারা তার এক দশকের মেয়াদের প্রশংসা করে খেলাটির বিশ্বব্যাপী পরিধি বিস্তার, আন্তর্জাতিক ফুটবল সম্প্রদায়কে একত্রিত করা এবং বিশ্বজুড়ে খেলোয়াড় ও সমর্থকদের স্বার্থ রক্ষায় তার সাফল্যের কথা উল্লেখ করেছেন। 

যদিও শীর্ষ সম্মেলনে বৈশ্বিক ঐক্যের ওপর আলোকপাত করা হলেও, আঞ্চলিক অগ্রগতিই ছিল প্রধান লক্ষ্য। সংস্থাটির বর্তমান কার্যক্রম ও প্রশাসনিক অবস্থা বিস্তারিতভাবে তুলে ধরে একটি বিশদ প্রতিবেদন পেশ করেন  ইউএএফএ-র মহাসচিব ড. রাজা আল্লাহ আল সুলামি।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ইনফান্তিনোকে পূর্ণ সমর্থন জানাল ২২ আরব দেশ

Update Time : 11:51:34 am, Saturday, 3 October 2026