Dhaka 12:07 am, Tuesday, 29 September 2026
সর্বশেষ
রাড্ডা ক্লিনিকে হামলা-ভাঙচুর : গ্রেপ্তার আরো দুই আসামি কারাগারে সঠিক তথ্য নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে জ্বালানি সরবরাহের কাজ শেষ হবে : রোসাটম রাজধানীতে আ. লীগের সাবেক এমপির বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী আটক বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা বিমানবাহিনীর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাঠ পর্যায়ে রাজস্ব আদায়ে গতিশীলতা বাড়াতে অধ্যাদেশ সংশোধন জামায়াতের ১০০ কোটি টাকা পরিশোধে ভিক্ষা করতে হচ্ছে এনসিপিকে বাণিজ্য ও জলবায়ু কার্যক্রমে সরকারকে সহযোগিতার অঙ্গীকার ইইউ রাষ্ট্রদূতদের স্ত্রীসহ বেস্টওয়ে গ্রুপের এমডি মিজানুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীর দাঁত ভাঙার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 03:09:22 pm, Sunday, 27 September 2026
  • / 20 Time View

বরগুনার বেতাগীতে ধর্ষণে ব্যর্থ হয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীর পাঁচটি দাঁত ভাঙার ঘটনায় প্রধান আসামি ফয়সাল মৃধাকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বরগুনার পুরাকাটা এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৮-এর একটি দল পুরাকাটা এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল মৃধাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আইনগত প্রক্রিয়ার জন্য বেতাগী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী, গত ২১ সেপ্টেম্বর বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের ৬১ নম্বর গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন ফয়সাল। এতে ব্যর্থ হয়ে শিশুটিকে মারধর করেন তিনি।

একপর্যায়ে শিশুটির সামনের তিনটি দাঁত উপড়ে পড়ে যায় এবং আরো দুটি দাঁত ভেঙে যায়। 

ঘটনার পর শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার অন্য আসামিরা গ্রেপ্তার হলেও ফয়সাল মৃধা আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেপ্তারের দাবিতে স্থানীয়রা মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন।

বেতাগী থানার ওসি মো. হারুন-অর-রশিদ হাওলাদার বলেন, স্কুলছাত্রীর নির্যাতনের ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধীর বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীর দাঁত ভাঙার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

Update Time : 03:09:22 pm, Sunday, 27 September 2026