Dhaka 12:49 am, Wednesday, 16 September 2026
সর্বশেষ
কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা ভাংচুর কুষ্টিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাসিব ড্রিম স্কুল কলেজ অবৈধভাবে দখল করা সরকারি জমি পুনরুদ্ধার করা হবে : গণপূর্ত প্রতিমন্ত্রী নির্বাচন কমিশনের সম্ভাব্য সূচি চূড়ান্ত কিছু নয় : স্বরাষ্ট্রমন্ত্রী সুশাসন ও আইন-শৃঙ্খলা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার : গণপূর্ত প্রতিমন্ত্রী আ. লীগের সাবেক এমপি আজিজুল আটক যুদ্ধ, সংকট আর ভোট : পুতিনের সামনে নতুন পরীক্ষা এক দিনের সফরে সিলেটের পথে রাষ্ট্রপতি শহীদ ২ সেনা সদস্যের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা বেক্সিমকো ফার্মার পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

কুষ্টিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাসিব ড্রিম স্কুল কলেজ

কুষ্টিয়া প্রতিনিধি
  • Update Time : 05:43:04 pm, Tuesday, 15 September 2026
  • / 21 Time View

৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর কাবাডি খেলায় কুষ্টিয়ার হাসিব ড্রিম স্কুল কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কুষ্টিয়া জেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে চ্যাম্পিয়ন হয় হাসিব ড্রিম স্কুল কলেজের কাবাডি দল।

প্রতিযোগিতার শুরুতে মিরপুর উপজেলা দলকে পরাজিত করে সেমিফাইনালে ওঠে হাসিব ড্রিম স্কুল কলেজ। পরে সেমিফাইনালে কুমারখালী উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে প্রতিষ্ঠানটির কাবাডি দল।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. ইউনুছ আলী।

অনুষ্ঠানের শেষে অতিথিদের হাত থেকে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করেন হাসিব ড্রিম স্কুল কলেজের কাবাডি দলের অধিনায়ক প্রাঞ্জল কুমার দাস।

এদিকে দলের এ সাফল্যে হাসিব ড্রিম স্কুল কলেজের চেয়ারম্যান ও দেশবরেণ্য শিল্পপতি আলহাজ্ব মজিবর রহমান এবং অধ্যক্ষ ড. মেজর মো. নুরুল আমিন হেলাল (অব.) কাবাডি দলের সকল খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্টদের অভিনন্দন, কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

তারা বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও হাসিব ড্রিম স্কুল কলেজের শিক্ষার্থীরা ক্রীড়াঙ্গনে আরও সাফল্য বয়ে আনবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কুষ্টিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাসিব ড্রিম স্কুল কলেজ

Update Time : 05:43:04 pm, Tuesday, 15 September 2026