কুষ্টিয়ায় পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার
- Update Time : 02:31:41 pm, Monday, 14 September 2026
- / 53 Time View
কুষ্টিয়ায় পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারজুয়েল রানা,ইবি থানা প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার মাঝপাড়া গ্রামে বাড়ির পিছনে পাটকাঠির পালার ভেতর থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে মাঝপাড়া গ্রামের আমিরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির বাড়ির পেছনে ফাঁকা মাঠের পাশে রাখা পাটকাঠির পালা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। আমিরুল ইসলাম ওই গ্রামের মৃত মোংরাজ মণ্ডলের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত গভীর রাতে অস্ত্রের সন্ধানে একই বাড়িতে অভিযান চালায় মিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হক মজুমদারের নেতৃত্বধীন ইবি থানা পুলিশ। অতঃপর সোমবার দুপুরে আমিরুল ইসলাম বাড়ির পেছনে রাখা পাটকাঠি বিক্রির জন্য পালা ভাঙছিলেন। এ সময় পাটকাঠির মধ্যে অস্ত্রসদৃশ একটি বস্তু দেখতে পান তিনি। পরে বিষয়টি ইবি থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে যায়।খবর পেয়ে মিরপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হক মজুমদারের নেতৃত্বে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশীদসহপুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পাটকাঠির পালার ভেতর থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করে।মিরপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হক মজুমদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত রাত্রে আমরা মাজপাড়া গ্রামের আমিরুলের বাড়িতে অস্ত্রের খোঁজে অভিযান চালাই। পরবর্তীতে আজ বিকেলে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে আমিরুলের বাড়ির পিছনে একটি পাটকাঠির পালার মধ্যে থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। অস্ত্রটি কীভাবে সেখানে এলো, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় পুলিশের তদন্ত চলমান রয়েছে।
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার মাঝপাড়া গ্রামে বাড়ির পিছনে পাটকাঠির পালার ভেতর থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে মাঝপাড়া গ্রামের আমিরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির বাড়ির পেছনে ফাঁকা মাঠের পাশে রাখা পাটকাঠির পালা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। আমিরুল ইসলাম ওই গ্রামের মৃত মোংরাজ মণ্ডলের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত গভীর রাতে অস্ত্রের সন্ধানে একই বাড়িতে অভিযান চালায় মিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হক মজুমদারের নেতৃত্বধীন ইবি থানা পুলিশ। অতঃপর সোমবার দুপুরে আমিরুল ইসলাম বাড়ির পেছনে রাখা পাটকাঠি বিক্রির জন্য পালা ভাঙছিলেন। এ সময় পাটকাঠির মধ্যে অস্ত্রসদৃশ একটি বস্তু দেখতে পান তিনি। পরে বিষয়টি ইবি থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে যায়।খবর পেয়ে মিরপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হক মজুমদারের নেতৃত্বে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশীদসহপুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পাটকাঠির পালার ভেতর থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করে।মিরপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হক মজুমদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত রাত্রে আমরা মাজপাড়া গ্রামের আমিরুলের বাড়িতে অস্ত্রের খোঁজে অভিযান চালাই। পরবর্তীতে আজ বিকেলে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে আমিরুলের বাড়ির পিছনে একটি পাটকাঠির পালার মধ্যে থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। অস্ত্রটি কীভাবে সেখানে এলো, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় পুলিশের তদন্ত চলমান রয়েছে।
এসকাগজ/আরডি

