Dhaka 7:29 pm, Sunday, 27 September 2026
সর্বশেষ
আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে বাঁধা, আনসার-হকার সংঘর্ষে আহত ১০ সালমান মুক্তাদিরের ঘটনায় বিএনপিকে চাঁদাবাজ বলা ষড়যন্ত্রের অংশ : রাশেদ খান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ২৯ শিক্ষার্থী নন্দীপাড়ায় জিরানী খাল পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী ও ডিএসসিসি প্রশাসক টাকা ভাঙতি না দেওয়ায় দোকানে বোমা নিক্ষেপ, দোকানিকে কুপিয়ে হত্যা নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, গ্রেপ্তার ৫ ডেঙ্গুতে এক দিনে হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু ৬ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৪৪৯ মামলা ভারতীয় সেই নাগরিক রবিউল ফের ৪ দিনের রিমান্ডে খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার

ফ্রান্সের গ্র্যান্ড মসজিদের শতবর্ষ পূর্তিতে কোরআন প্রতিযোগিতার আয়োজন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 06:09:19 am, Sunday, 27 September 2026
  • / 8 Time View

গ্র্যান্ড মসজিদ অব প্যারিস, ফ্রান্স।
ফ্রান্সের গ্র্যান্ড মসজিদ অব প্যারিসের শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রথমবারের মতো আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার উদ্যোগ নিয়েছে মসজিদ কর্তৃপক্ষ। গত ২৩ সেপ্টেম্বর প্রতিযোগিতার প্রাথমিক বাছাই পর্ব শুরু হয়।

জানা যায়, প্রথম বিশ্বযুদ্ধে ফ্রান্সের পক্ষে লড়াই করা নিহত মুসলিম সৈন্যদের স্মরণে ১৯২৬ সালে মসজিদটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। বর্তমানে এই গ্র্যান্ড মসজিদ ফ্রান্সের বৃহত্তম এবং ইউরোপের তৃতীয় বৃহত্তম মসজিদ। তা ছাড়া মসজিদটি ফ্রান্সে মুসলিম সংস্কৃতি, শিক্ষা এবং আন্তর্ধর্মীয় সম্প্রীতির অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। 

প্রতিযোগিতার আয়োজকরা জানিয়েছেন, এ প্রতিযোগিতার লক্ষ্য হলো, পবিত্র কোরআন হিফজ ও শুদ্ধভাবে তিলাওয়াতের প্রতি উৎসাহ সৃষ্টি করা এবং বিশ্বের মুসলিমদের মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধন আরো দৃঢ় করা।

আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রতিযোগিতায় নিবন্ধন করেছেন বিশ্বের বিভিন্ন দেশের এক হাজারের বেশি প্রতিযোগী। বাছাই পর্বে পূর্বনির্বাচিত ১৬০ জন প্রতিযোগীর হিফজ ও তিলাওয়াত মূল্যায়ন করা হচ্ছে। বাছাই পর্বের অধিকাংশ শুনানি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে। ফলে বিভিন্ন দেশের প্রতিযোগীরা নিজ নিজ দেশ থেকেই এতে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।

প্রতিযোগিতার পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও প্রতিযোগীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বিপুলসংখ্যক প্রতিযোগীর অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক এ আয়োজনের প্রতি সবার আগ্রহের বিষয়টি প্রকাশ পায়।  

প্রতিযোগিতার বাছাই পর্ব শুরুর আগে গ্র্যান্ড মসজিদ অব প্যারিসের রেক্টর শামসুদ্দিন হাফিজ প্রতিযোগিতার বিচারক কমিটি গঠন করেন। কমিটিতে হিফজ ও কোরআন তিলাওয়াত বিষয়ে অভিজ্ঞ একাধিক ইমাম ও বিশেষজ্ঞ রয়েছেন।

বিচারক কমিটিতে রয়েছেন শায়খ হুসাইন ওয়ালিলি, শায়খ আম্মার রাকবা আল-শরফি, শায়খ জাকারিয়া বাসবাসি এবং অধ্যাপক রাদিয়া হিলাল।

এ ছাড়া গ্র্যান্ড মসজিদ অব প্যারিসের কয়েকজন ইমামও কমিটিতে দায়িত্ব পালন করছেন। তারা হলেন—শায়খ জিয়ান বিন আজুজ, শায়খ আহমেদ মুসা, শায়খ ইউনুস আল-আরাবি, শায়খ রশিদ বিন শায়খ এবং শায়খ খালেদ আল-আরাবি। 

প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ প্রতিযোগীরা আগামী নভেম্বর মাসে গ্র্যান্ড মসজিদ অব প্যারিসে অনুষ্ঠিতব্য চূড়ান্ত পর্বে অংশ নেবেন। সেখানে নির্বাচিত হাফেজ ও কোরআন তিলাওয়াতকারীরা প্রতিযোগিতার প্রথম আসরের বিভিন্ন শিরোপার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আয়োজকদের মতে, ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে মসজিদটি ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ ইসলামী প্রতিষ্ঠান হিসেবে তার ভূমিকা আরো জোরদার করছে এবং বিভিন্ন জনগোষ্ঠী ও সংস্কৃতির মধ্যে যোগাযোগ ও সংলাপের সেতু হিসেবে কাজ করছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ফ্রান্সের গ্র্যান্ড মসজিদের শতবর্ষ পূর্তিতে কোরআন প্রতিযোগিতার আয়োজন

Update Time : 06:09:19 am, Sunday, 27 September 2026