ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৪৪৯ মামলা
- Update Time : 11:55:41 am, Sunday, 27 September 2026
- / 51 Time View
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ২ হাজার ৪৪৯টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই অভিযানে ৪৯১টি গাড়ি ডাম্পিং এবং ৩৮২টি গাড়ি রেকার করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৩টি বাস, ১টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৫৯টি সিএনজি ও ১৫৩টি মোটরসাইকেলসহ মোট ২৮৫টি মামলা করা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১২টি বাস, ১৮টি ট্রাক, ২৮টি কাভার্ডভ্যান, ৪৭টি সিএনজি ও ১২০টি মোটরসাইকেলসহ মোট ৩০৫টি মামলা হয়েছে।
এদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৬টি বাস, ১টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ২১টি সিএনজি ও ৪৫টি মোটরসাইকেলসহ মোট ১২৯টি মামলা করা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে ১৮টি বাস, ২৭টি ট্রাক, ৫২টি কাভার্ডভ্যান, ৫৩টি সিএনজি ও ১৮৮টি মোটরসাইকেলসহ মোট ৪৭৬টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ৬২টি বাস, ১২টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৯৬টি সিএনজি ও ২৬০টি মোটরসাইকেলসহ সর্বোচ্চ ৬৭০টি মামলা করা হয়েছে। অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ৭১টি বাস, ৬টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৫০টি সিএনজি ও ১১৯টি মোটরসাইকেলসহ মোট ৪১৮টি মামলা হয়েছে।
ডিএমপি জানায়, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।















