Dhaka 12:07 am, Tuesday, 29 September 2026
সর্বশেষ
রাড্ডা ক্লিনিকে হামলা-ভাঙচুর : গ্রেপ্তার আরো দুই আসামি কারাগারে সঠিক তথ্য নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে জ্বালানি সরবরাহের কাজ শেষ হবে : রোসাটম রাজধানীতে আ. লীগের সাবেক এমপির বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী আটক বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা বিমানবাহিনীর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাঠ পর্যায়ে রাজস্ব আদায়ে গতিশীলতা বাড়াতে অধ্যাদেশ সংশোধন জামায়াতের ১০০ কোটি টাকা পরিশোধে ভিক্ষা করতে হচ্ছে এনসিপিকে বাণিজ্য ও জলবায়ু কার্যক্রমে সরকারকে সহযোগিতার অঙ্গীকার ইইউ রাষ্ট্রদূতদের স্ত্রীসহ বেস্টওয়ে গ্রুপের এমডি মিজানুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

‘পাকিস্তান সন্ত্রাসবাদের ধারাবাহিক অনুশীলনকারী’, জাতিসংঘে জয়শঙ্কর

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 06:24:11 am, Sunday, 27 September 2026
  • / 9 Time View

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিতে গিয়ে পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের ধারাবাহিক অনুশীলনকারী’ হিসেবে আখ্যা দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি আরো জানান, ভারত তার আত্মরক্ষার অধিকার সর্বদা প্রয়োগ করবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘের ৮১তম অধিবেশনে জয়শঙ্কর বলেন, সন্ত্রাসবাদ ও বন্ধুত্ব কখনো একসঙ্গে চলতে পারে না। সম্পর্ক স্বাভাবিক করতে হলে পাকিস্তানকে অবশ্যই সন্ত্রাসবাদের পথ ছাড়তে হবে। রাষ্ট্র-পৃষ্ঠপোষকতায় পরিচালিত এই আন্ত সীমান্ত সন্ত্রাসবাদ বিশ্বব্যবস্থার জন্য বড় হুমকি উল্লেখ করে তিনি এর বিরুদ্ধে ‘শূন্য-সহনশীলতা’ নীতি বজায় রাখার আহ্বান জানান।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তার ভাষণে মে মাসে ভারতের চালানো ‘অপারেশন সিঁদুর’-কে ‘অহেতুক আগ্রাসন’ বলে দাবি করেন এবং নিজেদের সামরিক বাহিনীর পদক্ষেপকে আত্মরক্ষা হিসেবে ব্যাখ্যা করেন।

একই সঙ্গে এই অভিযান বন্ধে ভূমিকা রাখার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান তিনি। তবে ভারতের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে নয়, বরং পাকিস্তান সামরিক বাহিনীর অনুরোধেই অভিযান স্থগিত করা হয়েছিল।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘পাকিস্তান সন্ত্রাসবাদের ধারাবাহিক অনুশীলনকারী’, জাতিসংঘে জয়শঙ্কর

Update Time : 06:24:11 am, Sunday, 27 September 2026