Dhaka 7:17 pm, Monday, 28 September 2026
সর্বশেষ
মারা গেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী তুন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ গাজায় একের পর এক ইসরায়েলি হামলায় নিহত ৪, আহত ১২ এবার ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত হচ্ছে : মাহদী আমিন সচেতনতা ও প্রতিরোধে কমবে জলাতঙ্কের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে বিকেলে সংবাদ সম্মেলন পাসযোগ্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকরা শাস্তি পাবেন সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা : মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ নেতাসহ গ্রেপ্তার ৬ জুলাই হত্যাচেষ্টা মামলায় ফের গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি ছানোয়ারকে রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৮ অযত্ন-অবহেলায় বেহাল উকিল মুন্সি স্মৃতিকেন্দ্র

ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করে ট্রাম্প সঠিক কাজ করেছেন : মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 05:24:57 am, Sunday, 27 September 2026
  • / 6 Time View

ইরান কর্তৃক হরমুজ প্রণালি সাময়িকভাবে খুলে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে মন্তব্য করেছেন ন্যাটোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ম্যাথিউ হুইটেকার।

মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত হুইটেকার জানান, যুক্তরাষ্ট্রের কঠোর নৌ অবরোধ ও নিষেধাজ্ঞার কারণে ইরান বর্তমানে চরম অর্থনৈতিক সংকটে রয়েছে এবং তারা মরিয়া হয়ে একটি চুক্তি করতে চাইছে।

তিনি স্পষ্ট করে বলেন, বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান পুনরুদ্ধার বা ভাবমূর্তি উজ্জ্বল করতে ইরানের দেওয়া এমন আংশিক বা অলীক প্রস্তাব গ্রহণযোগ্য হতে পারে না। 

বিশ্ববাজারে জ্বালানি তেলের ক্রমবর্ধমান দাম এবং তা নিয়ে জনগণের উদ্বেগ প্রসঙ্গে তিনি আশ্বাস দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের অনুকূলে এই সংকটের সমাধান হলে বাজারে প্রচুর পরিমাণে তেল ও গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক বাজারের সুবিধার্থে খুব দ্রুতই এই পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা সম্ভব হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করে ট্রাম্প সঠিক কাজ করেছেন : মার্কিন রাষ্ট্রদূত

Update Time : 05:24:57 am, Sunday, 27 September 2026