সর্বশেষ
ইয়েমেনে বাজারে হামলায় নিহত ৭, আহত ৪০
নিজস্ব প্রতিবেদক
- Update Time : 11:46:42 am, Sunday, 27 September 2026
- / 3 Time View
ইয়েমেনের তাইজ প্রদেশে একটি বাজারের ভয়াবহ হামলায় অন্তত সাতজন নিহত ও ৪০ জন আহত হয়েছেন। নিহত ও আহতদের মধ্যে শিশুরাও রয়েছে।
হুতিদের নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, রবিবারের এ হামলায় বাজারের কয়েকটি দোকান লক্ষ্যবস্তু করা হয়। তবে হামলাটি কারা চালিয়েছে, তা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে স্পষ্ট করা হয়নি।
ইয়েমেন সরকারের তিন সামরিক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, হামলার আগে হুতিরা ওই বাজারের কাছে একটি সামরিক ক্যাম্প স্থাপন করেছিল।
Tag :










