Dhaka 3:24 pm, Saturday, 10 October 2026
সর্বশেষ

শ্বশুরবাড়িতে বেড়াতে এসে শীতলক্ষ্যায় ডুবে নিখোঁজ, ৩ জনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 12:46:08 pm, Saturday, 12 September 2026
  • / 23 Time View

নরসিংদীর শিবপুরে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে উদ্ধার অভিযান চালিয়ে চরলাখপুর এলাকার শীতলক্ষ্যা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন—শিবপুরের চরলাখপুর এলাকার মজিবুর শেখের বড় মেয়ে শাহিনুরের স্বামী ওবাইদুল্লাহ (৩৫), মজিবুর শেখের ছোট মেয়ে শান্তা (২২) এবং স্থানীয় কিশোর সৌরভ (১৫)। এ ঘটনায় মজিবুর শেখের নাতি শান্ত (১৭) এখনো নিখোঁজ রয়েছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ওবাইদুল্লাহ তার স্ত্রী শাহিনুর ও সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি চরলাখপুরে মজিবুর শেখের বাড়িতে বেড়াতে আসেন। একই সময়ে মজিবুর শেখের অপর দুই মেয়ে শাহিদা ও শান্তাও তাদের সন্তানদের নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে মজিবুর শেখের ছোট মেয়ে শান্তা বাড়ির পাশের শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে যেতে থাকলে তাকে উদ্ধারের জন্য তার বড় বোনের স্বামী ওবাইদুল্লাহ এবং মেজো বোন শাহিদার ছেলে শান্ত নদীতে নামেন। পরে তারাও পানিতে তলিয়ে যান।

এ সময় নিখোঁজদের উদ্ধারে পাশের বাড়ির সৌরভসহ কয়েকজন নদীতে নামেন।

একপর্যায়ে সৌরভও নদীতে তলিয়ে নিখোঁজ হন। খবর পেয়ে স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। 

পরে বিকেল ৬টার দিকে শিবপুর ফায়ার সার্ভিস ও শিবপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। তবে রাত হয়ে যাওয়ায় দীর্ঘ সময় চেষ্টা করেও নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি। পরে রাতে উদ্ধার অভিযান স্থগিত করা হয়।

শনিবার সকালে ঢাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে পুনরায় উদ্ধার অভিযান শুরু করে। সকাল সাড়ে ১০টার দিকে প্রথমে সৌরভের মরদেহ উদ্ধার করা হয়। এরপর ওবাইদুল্লাহ ও শান্তার মরদেহও উদ্ধার করেন ডুবুরিরা।

স্থানীয় ইউপি সদস্য নাসির উদ্দিন হাওলাদার বলেন, মজিবুর শেখের বাড়িতে তার মেয়ে, মেয়ের জামাই ও নাতিসহ একাধিক স্বজন বেড়াতে এসেছিলেন। দুপুরে নদীতে গোসল করতে গিয়ে প্রথমে শান্তা নিখোঁজ হন। তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে একে একে আরও তিনজন নদীতে তলিয়ে যান। শনিবার সকালে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শিবপুর ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ ও টিম লিডার ইসলাম খান বলেন, শুক্রবার নদীতে নেমে চারজন নিখোঁজ হওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। তবে রাতে তাদের সন্ধান পাওয়া যায়নি। শনিবার সকালে ঢাকা থেকে ডুবুরি দল এসে পুনরায় অভিযান শুরু করে তিনজনের মরদেহ উদ্ধার করেছে। নিখোঁজ শান্তকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শ্বশুরবাড়িতে বেড়াতে এসে শীতলক্ষ্যায় ডুবে নিখোঁজ, ৩ জনের মরদেহ উদ্ধার

Update Time : 12:46:08 pm, Saturday, 12 September 2026