নারায়ণগঞ্জে ছিনতাই ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২২
- Update Time : 05:44:11 am, Friday, 9 October 2026
- / 3 Time View
নারায়ণগঞ্জে সাত থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী, মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাংয়ের সদস্য, ছিনতাইকারীসহ বিভিন্ন মামলার ১২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) জেলা পুলিশের বিভিন্ন ইউনিট নিজ নিজ এলাকায় এ অভিযান চালায়।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে ৫৯ জন মাদকসেবী, সাতজন মাদক ব্যবসায়ী, নয়জন কিশোর গ্যাংয়ের সদস্য, নয়জন ছিনতাইকারী, একজন দস্যু, একজন ডাকাত, ওয়ারেন্টভুক্ত ১৯ জন, নিয়মিত মামলার আট আসামি, অন্যান্য আইনে তিনজন, মোবাইল কোর্টে দুইজন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের চার সদস্য রয়েছেন।
অভিযানে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ ১৫ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী, আটজন মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত দুইজনসহ ১১ জনকে গ্রেপ্তার করে।
ফতুল্লা মডেল থানা পুলিশ ২১ জন মাদকসেবী, কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্য, দুই চোর, একজন দস্যু, ওয়ারেন্টভুক্ত নয়জন ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ ৩৯ জনকে গ্রেপ্তার করে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী, পাঁচ মাদকসেবী, চার ছিনতাইকারী ও ওয়ারেন্টভুক্ত দুইজনসহ ১৩ জনকে গ্রেপ্তার করে।
বন্দর থানা পুলিশ নয় মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত দুইজন ও অন্যান্য আইনে তিনজনসহ ১৪ জনকে গ্রেপ্তার করে।
সোনারগাঁ থানা পুলিশ ৫০ পিস ইয়াবা ও এক বোতল মদসহ তিন মাদক ব্যবসায়ী, ১১ মাদকসেবী, কিশোর গ্যাংয়ের চার সদস্য, তিন ছিনতাইকারী, মোবাইল কোর্টে দুইজন ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ ২৪ জনকে গ্রেপ্তার করে।
রূপগঞ্জ থানা পুলিশ ১৩ বোতল স্কাফসহ একজন মাদক ব্যবসায়ী, পাঁচ মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত একজন, নিয়মিত মামলার তিন আসামি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্যসহ ১২ জনকে গ্রেপ্তার করে। আড়াইহাজার থানা পুলিশ একজন ডাকাত, ওয়ারেন্টভুক্ত তিনজন ও নিয়মিত মামলার পাঁচ আসামিসহ নয়জনকে গ্রেপ্তার করেছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।













