Dhaka 8:01 pm, Wednesday, 9 September 2026

২০ মিনিট বন্ধ থাকার পর ফের মেট্রো রেল চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 12:13:11 pm, Wednesday, 9 September 2026
  • / 3 Time View

ঢাকা মেট্রো রেলের সচিবালয় স্টেশনে ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের (ওসিএস) ক্যাবলের ওপর একটি অতিরিক্ত তার ঝুলে থাকায় সুরক্ষা নিশ্চিত করতে ২০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে ঝুলে থাকা তারটি অপসারণের পর ফের স্বাভাবিক নিয়মে ট্রেন চলাচল শুরু হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে সচিবালয় স্টেশনের প্ল্যাটফর্ম এলাকায় এ ঘটনা ঘটে।

এমআরটি পুলিশের পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ মহসিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকাল ৭টা ১০ মিনিটের দিকে সচিবালয় স্টেশনের প্ল্যাটফর্মে ওসিএস ক্যাবলের ওপর একটি অচেনা তার ঝুলে থাকতে দেখা যায়। বিদ্যুতায়িত মূল লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে ওই রুটে ট্রেন চলাচল স্থগিত করা হয়।

এরপর সকাল ৭টা ১০ মিনিট থেকে ৭টা ৩০ মিনিট পর্যন্ত ২০ মিনিটের চেষ্টায় ঝুলে থাকা তারটি সরিয়ে ফেলা হয়। 

তারটি সফলভাবে অপসারণের পর সকাল ৭টা ৩০ মিনিট থেকে মেট্রো রেল চলাচল ফের স্বাভাবিক হয়।

বর্তমানে মেট্রো রেল নির্ধারিত সূচি অনুযায়ী ট্রেন চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

২০ মিনিট বন্ধ থাকার পর ফের মেট্রো রেল চলাচল শুরু

Update Time : 12:13:11 pm, Wednesday, 9 September 2026