Dhaka 8:08 pm, Sunday, 25 October 2026
সর্বশেষ
স্বাস্থ্য খাতে জবাবদিহি ও নজরদারি ছাড়া পরিবর্তন সম্ভব নয় চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চারটি বই অনুমোদন খুতবায় মানবপাচার ও অনিয়মিত অভিবাসনের ঝুঁকি তুলে ধরতে ইমামদের আহ্বান ইফার ডিজির ফুটপাতে উচ্ছেদ অভিযান চলমান থাকবে : ডিএনসিসি প্রশাসক দেশ গঠনে তরুণদের মানসিক সুস্থতা নিশ্চিত করা জরুরি : চিফ হুইফ ইবির সুপারিশপ্রাপ্ত সিভিল জজদের সংবর্ধনা টেক্সটাইল খাতে বিদেশি বিশেষজ্ঞদের ওপর নির্ভরতা কমানোর আহ্বান রাষ্ট্রপতির ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যাবেন হুমায়ুন কবির আগামী নির্বাচন ‘অবশ্যই’ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আমি ঢাকা দক্ষিণের মেয়র পদে কাউকে মনোনয়ন দিইনি : মীর শাহে আলম

দেশ গঠনে তরুণদের মানসিক সুস্থতা নিশ্চিত করা জরুরি : চিফ হুইফ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 12:57:11 pm, Sunday, 25 October 2026
  • / 2 Time View

একটি সমৃদ্ধ, উন্নত ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে তরুণদের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতা নিশ্চিত করা জরুরি বলে মনে করেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

তিনি বলেছেন, তরুণদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং মানসিক চাপ মোকাবেলায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তরুণ প্রজন্মের মানসিক সুস্থতা নিশ্চিত করা গেলে তাদের মেধা, সৃজনশীলতা ও কর্মশক্তিকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে আরো বেগবান করা সম্ভব। 

রবিবার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশনের মিলনায়তনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি অধ্যাপক গোলাম রহমানের সভাপতিত্বে সেমিনারে সঞ্চালনা করেন সংস্থাটির সিনিয়র সাইকোলজিস্ট রাখী গাঙ্গুলী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রধান ও পরিচালক অধ্যাপক ডা. সাইফুনন্নাহার সুমি এবং ঢাকা আহ্ছানিয়া মিশনের সহসভাপতি অধ্যাপক ড. আবু তৈয়ব আবু আহমেদ।

এসময় বক্তারা বলেন, মানসিক স্বাস্থ্য সমস্যার পরিসংখ্যানের প্রতিটি সংখ্যার পেছনে রয়েছেন একজন মানুষ ও একটি পরিবার, যারা প্রায়ই একাকী এবং নীরবে এ সংকট মোকাবিলা করেন। এখনো অনেকেই মানসিক অসুস্থতাকে রোগ হিসেবে বিবেচনা না করে দুর্বলতা, ব্যক্তিগত ব্যর্থতা, পাপের ফল কিংবা জিন-ভূত বা জাদুটোনার প্রভাব বলে মনে করেন। সামাজিকভাবে ‘পাগল’ তকমা পাওয়ার ভয়ে অনেকে চিকিৎসা নিতে দ্বিধা করেন। পরিবারগুলোও অনেক সময় বিষয়টি গোপন রাখে।

ফলে প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা থেকে বঞ্চিত হন মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিরা।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দেশ গঠনে তরুণদের মানসিক সুস্থতা নিশ্চিত করা জরুরি : চিফ হুইফ

Update Time : 12:57:11 pm, Sunday, 25 October 2026