Dhaka 2:57 pm, Monday, 26 October 2026
সর্বশেষ
হরিনারায়ণপুরে ফজলুর রহমান স্বাধীনের জনসমাবেশে নেতাকর্মীদের ঢল, একক প্রার্থীর দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান চৌদ্দগ্রামে কেক কাটা ও সাংবাদিকদের আড্ডায় নয়া দিগন্তের ২২তম বর্ষপূর্তি উদযাপন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ শুরু, মাঠে গড়াল শিরোপার লড়াই মালয়েশিয়ায় যুবদলের কমিটি নিয়ে বিতর্ক, তদন্তের নির্দেশ স্বাস্থ্য খাতে জবাবদিহি ও নজরদারি ছাড়া পরিবর্তন সম্ভব নয় চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চারটি বই অনুমোদন খুতবায় মানবপাচার ও অনিয়মিত অভিবাসনের ঝুঁকি তুলে ধরতে ইমামদের আহ্বান ইফার ডিজির ফুটপাতে উচ্ছেদ অভিযান চলমান থাকবে : ডিএনসিসি প্রশাসক দেশ গঠনে তরুণদের মানসিক সুস্থতা নিশ্চিত করা জরুরি : চিফ হুইফ ইবির সুপারিশপ্রাপ্ত সিভিল জজদের সংবর্ধনা

হরিনারায়ণপুরে ফজলুর রহমান স্বাধীনের জনসমাবেশে নেতাকর্মীদের ঢল, একক প্রার্থীর দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

জুয়েল রানা-ইবি থানা প্রতিনিধি, কুষ্টিয়া।
  • Update Time : 05:56:56 am, Monday, 26 October 2026
  • / 28 Time View

ছবি: সময়ের কাগজ

কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের পূর্ব আব্দালপুরে চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান স্বাধীনের জনসমাবেশে নেতাকর্মী ও স্থানীয় মানুষের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। গতকাল রাতে আয়োজিত এ জনসমাবেশে ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। একপর্যায়ে জনসমাবেশটি জনসমুদ্রে পরিণত হয় বলে আয়োজকরা জানান।

সমাবেশে গ্রামের সমাজপ্রধানসহ উপস্থিত ব্যক্তিরা হরিনারায়ণপুর ইউনিয়ন থেকে একজনকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনীত করার বিষয়ে একাত্মতা প্রকাশ করেন।

ছবি: সময়ের কাগজ

সমাবেশে চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান স্বাধীন বলেন, “আমি নির্বাচিত হলে হরিনারায়ণপুর ইউনিয়ন পরিষদকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। ইউনিয়নকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে কাজ করব। এলাকার উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখব।”

তিনি আরও বলেন, “আজকের এই জনসমাবেশই প্রমাণ করে, তৃণমূলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হতে চান। দলীয় মনোনয়নের ক্ষেত্রে তৃণমূলের মতামত ও জনসমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।”

এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

হরিনারায়ণপুরে ফজলুর রহমান স্বাধীনের জনসমাবেশে নেতাকর্মীদের ঢল, একক প্রার্থীর দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

Update Time : 05:56:56 am, Monday, 26 October 2026