Dhaka 8:06 pm, Sunday, 25 October 2026
সর্বশেষ
স্বাস্থ্য খাতে জবাবদিহি ও নজরদারি ছাড়া পরিবর্তন সম্ভব নয় চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চারটি বই অনুমোদন খুতবায় মানবপাচার ও অনিয়মিত অভিবাসনের ঝুঁকি তুলে ধরতে ইমামদের আহ্বান ইফার ডিজির ফুটপাতে উচ্ছেদ অভিযান চলমান থাকবে : ডিএনসিসি প্রশাসক দেশ গঠনে তরুণদের মানসিক সুস্থতা নিশ্চিত করা জরুরি : চিফ হুইফ ইবির সুপারিশপ্রাপ্ত সিভিল জজদের সংবর্ধনা টেক্সটাইল খাতে বিদেশি বিশেষজ্ঞদের ওপর নির্ভরতা কমানোর আহ্বান রাষ্ট্রপতির ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যাবেন হুমায়ুন কবির আগামী নির্বাচন ‘অবশ্যই’ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আমি ঢাকা দক্ষিণের মেয়র পদে কাউকে মনোনয়ন দিইনি : মীর শাহে আলম

খুতবায় মানবপাচার ও অনিয়মিত অভিবাসনের ঝুঁকি তুলে ধরতে ইমামদের আহ্বান ইফার ডিজির

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 01:16:44 pm, Sunday, 25 October 2026
  • / 6 Time View

খুতবা ও ধর্মীয় আলোচনার মাধ্যমে মানবপাচার এবং অনিয়মিত অভিবাসনের ঝুঁকি সম্পর্কে মানুষকে সচেতন করতে ইমামদের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী।

তিনি বলেছেন, ইমামরা ধর্মীয় আলোচনার মাধ্যমে মানুষকে সচেতন করলে অনিরাপদ পথে বিদেশযাত্রা ও মানবপাচারের ঝুঁকি থেকে অনেককে রক্ষা করা সম্ভব।

রবিবার (২৫ অক্টোবর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে ইমামদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে পরিচালিত ‘ম্যাস ক্যাম্পেইন টু কমব্যাট হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড পিপল স্মাগলিং’ প্রকল্পের আওতায় কর্মশালাটির আয়োজন করে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম।

মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী বলেন, একজন মানুষের জীবন রক্ষায় ভূমিকা রাখা মানে তার সামগ্রিক জীবন ও সুস্থতা রক্ষায় কাজ করা। এ কারণে জুমার খুতবায় অন্যান্য বিষয়ের পাশাপাশি মানবপাচার ও অনিরাপদ অভিবাসনের ঝুঁকি নিয়ে আলোচনা করা জরুরি।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান। দেশে অভিবাসনের বর্তমান চিত্র তুলে ধরে তিনি বলেন, সাগরপথে বিদেশে যেতে গিয়ে বাংলাদেশিদের প্রাণহানি, প্রতারণা ও নির্যাতনের শিকার হওয়ার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক।

শরিফুল হাসান জানান, গত কয়েক মাসে ৪৯টি মসজিদে ইমামদের খুতবার মাধ্যমে ২৩ হাজারের বেশি মানুষকে সচেতন করা হয়েছে। মানবপাচারের মতো মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে এ ধরনের সমন্বিত সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, মানবপাচার, অভিবাসী চোরাচালান ও অনিয়মিত অভিবাসনের ঝুঁকি সম্পর্কে সারা দেশের ইমাম ও আলেমরা মানুষকে সচেতন করতে ভূমিকা রাখলে বহু মানুষের জীবন বাঁচানো সম্ভব।

কর্মশালায় আরো বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন, অনুবাদ ও সংকলন বিভাগের পরিচালক মো. আনিসুজ্জামান সিকদার, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো. আব্দুল হামিদ খান, গবেষণা বিভাগের পরিচালক ড. ওয়ালীয়ুর রহমান খান এবং উপসচিব মো. গোলাম কবির।

এ ছাড়া উপস্থিত ছিলেন জাতীয় ইমাম সমিতির মহাসচিব মাওলানা শাহ মোহাম্মদ নজরুল ইসলাম এবং ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের ম্যানেজার শায়লা শারমিন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

খুতবায় মানবপাচার ও অনিয়মিত অভিবাসনের ঝুঁকি তুলে ধরতে ইমামদের আহ্বান ইফার ডিজির

Update Time : 01:16:44 pm, Sunday, 25 October 2026