চৌদ্দগ্রামে কেক কাটা ও সাংবাদিকদের আড্ডায় নয়া দিগন্তের ২২তম বর্ষপূর্তি উদযাপন
- Update Time : 07:34:12 pm, Sunday, 25 October 2026
- / 17 Time View
দৈনিক নয়া দিগন্তের ২২তম বর্ষপূর্তি উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামে কেক কাটা ও সাংবাদিকদের আড্ডা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
‘সত্যের সঙ্গে প্রতিদিন’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে কেক কেটে বর্ষপূর্তি উদযাপনের উদ্বোধন করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাৎ হোসেন।
দৈনিক নয়া দিগন্তের চৌদ্দগ্রাম সংবাদদাতা ও চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবুল কালাম আজাদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি ও দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি মো. এমদাদ উল্যাহ, সহসভাপতি ও দৈনিক খবরের কাগজের প্রতিনিধি মুহা. জহিরুল হাসান, সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি বেলাল হোসাইন, দৈনিক দিনকালের প্রতিনিধি মো. আবদুল মান্নান, আজকের পত্রিকার প্রতিনিধি মো. আক্তারুজ্জামান, চ্যানেল এসের প্রতিনিধি ও প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন নয়ন, আগামীর সময়ের প্রতিনিধি ও প্রেস ক্লাবের অর্থ সম্পাদক মো. আহসান উল্যাহ, খবরপত্রের প্রতিনিধি ও প্রেস ক্লাবের প্রচার-প্রকাশনা সম্পাদক এম এ আলম, মানবজমিনের প্রতিনিধি ও প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মো. শাহীন আলম, ভোরের ডাকের প্রতিনিধি ও প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য মো. আনিছুর রহমান এবং দৈনিক বাংলার প্রতিনিধি ও প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য এ এফ এম রাসেল পাটোয়ারী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি সানোয়ার হোসেন, কুমিল্লার আলোর প্রতিনিধি মো. ইউসুফ মজুমদার, দৈনিক ময়নামতির প্রতিনিধি ইমাম হোসেন ভূঁইয়া শরীফ, আজকের অনুসন্ধানের প্রতিনিধি কাজী সেলিম, দৈনিক কালজয়ীর প্রতিনিধি নুরুল আলম আবীর, সাপ্তাহিক চৌদ্দগ্রামের স্টাফ রিপোর্টার মো. আবদুল কাদের, দৈনিক জনতার প্রতিনিধি কাজী আহসান, দৈনিক নেইবারের প্রতিনিধি মো. আবদুর রউফ, দৈনিক সময়ের কাগজের প্রতিনিধি নাঈম ইকবাল এবং স্বাধীন ভোরের প্রতিনিধি আবদুর রব খন্দকার সবুজসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
অনুষ্ঠানে কেক কাটা ও পারস্পরিক মতবিনিময়ের মধ্য দিয়ে সাংবাদিকরা বর্ষপূর্তির আনন্দ ভাগাভাগি করেন।
এসকাগজ/আরডি












