Dhaka 12:31 pm, Tuesday, 13 October 2026
সর্বশেষ
ঢাবির ক্লাসে ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞ যুক্ত করতে ইউএন্ডআইএর প্রস্তাব জাতি গঠনে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান প্রতিরক্ষা উপদেষ্টার ভূমিসেবায় স্বচ্ছতা ও কাজের মান নিশ্চিত করার নির্দেশ মন্ত্রী-প্রতিমন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সাক্ষাৎ এলএনজি খাতে বাংলাদেশের অংশীদার হতে চায় কানাডা ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী ঠিকাদারদের কাছ থেকে ওয়ারেন্টি হিসেবে জামানত নেওয়ার সুপারিশ গাজীপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ করবেন ২৬৬৫ জন : জেলা প্রশাসক বহিষ্কৃত নেতারাই করলেন কমিটি অনুমোদন চলতি বছর ৪১ হাজার ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

বিপিএল থেকে নাম প্রত্যাহার করে নিলেন তামিম

স্পোর্টস ডেস্ক:
  • Update Time : 09:57:19 am, Monday, 17 November 2025
  • / 219 Time View

বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলছেন না। আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিতব্য নিলাম থেকে নিজের নাম প্রত্যাহারের বিষয়ে ইতোমধ্যে বোর্ডকে জানিয়েছেন তিনি। বিপিএল গভার্নিং কাউন্সিলের এক সদস্য ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, ক্রিকবাজকে তামিম বিষয়টির সত্যতা জানিয়ে বলেন, ‘হ্যাঁ, আমি বিপিএলে থাকছি না। শাহরিয়ার নাফীসকে (বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার) অনুরোধ করেছি আমার নামটা খেলোয়াড় ড্রাফট থেকে তুলে নিতে।’

২০১২ সালে বিপিএলের সূচনার পর থেকে প্রতি আসরেই খেলেছেন তামিম। টুর্নামেন্টের অন্যতম সফল ব্যাটারও তিনি। সাম্প্রতিক দুই আসরে ফরচুন বরিশালকে টানা শিরোপা জেতাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, ব্যাট হাতেও ছিলেন উজ্জ্বল।

তবে এবার তার সরে দাঁড়ানোর সিদ্ধান্ত খুব একটা বিস্ময়ের জন্ম দেয়নি। স্বাস্থ্যগত জটিলতা, দীর্ঘ বিরতি এবং প্রস্তুতির স্বল্পতার কারণে মৌসুমে অংশ না নেওয়ার জোরালো ইঙ্গিত আগে থেকেই ছিল। এর সঙ্গে যোগ হয় ফরচুন বরিশালের টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত—যারা সময়ের স্বল্পতাকে কারণ হিসেবে দেখিয়েছে।

৩৬ বছর বয়সী তামিম গত বছরের মার্চে একটি ঘরোয়া ম্যাচ চলাকালে হৃদ্‌রোগে আক্রান্ত হন। সেই ঘটনার পর থেকে তিনি পেশাদার ক্রিকেটে আর ফিরেননি; মনোযোগ দিয়েছিলেন পুরোপুরি সুস্থ হয়ে ওঠায়। এ সময় তামিম ক্রিকেট প্রশাসনেও আগ্রহ দেখিয়েছিলেন। বিসিবি নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতিও নিয়েছিলেন তিনি। তবে শেষ মুহূর্তে ‘সরকারি হস্তক্ষেপের’ অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

সব মিলিয়ে দেশের অন্যতম সেরা ওপেনারের বিপিএল না খেলার সিদ্ধান্ত তার মাঠে ফেরার সম্ভাবনাকে আরও অনিশ্চিত করে তুলল।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিপিএল থেকে নাম প্রত্যাহার করে নিলেন তামিম

Update Time : 09:57:19 am, Monday, 17 November 2025