Dhaka 6:12 pm, Sunday, 11 October 2026
সর্বশেষ
সামাজিক সমস্যার স্থায়ী সমাধানে মানুষের মধ্যে মনস্তাত্ত্বিক পরিবর্তন প্রয়োজন গরুর মাংসের কেজি ২৫০ টাকায় আনার দাবিতে আইনি নোটিশ রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া রিয়াদ বিমানবন্দরে হামলায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন ধর্মমন্ত্রী হাম উপসর্গে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৭৩ জিবুতি উপকূলে নৌকাডুবি, ১৫ শিশুসহ ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ : আইজিপি সাউথ এশিয়ান ইউনিভার্সিটির গভর্নরস বোর্ডের চেয়ারম্যান হলেন ড. মামুন মেসি-সুয়ারেজের জোড়া গোলে বড় জয় মায়ামির সড়ক দুর্ঘটনা নিয়ে মশকরা, সমালোচনায় তানজিন তিশা

‘চাচ্চু’ শাকিবের সঙ্গে দীঘির দেখা হলো কোথায়?

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 11:30:03 am, Sunday, 11 October 2026
  • / 2 Time View

বিনোদন ডেস্ক :
এফ আই মানিকের সিনেমা ‘চাচ্চু’। মুক্তি পেয়েছিল ২০০৬ সালে। দর্শকপ্রিয়, ব্যবসাসফল সিনেমা। শাকিব খান, অপু বিশ্বাস কিংবা ডিপজল প্রত্যেকের ক্যারিয়ারেই সিনেমাটির বিশেষত্ব রয়েছে। তবে যে শিশু গল্পের কেন্দ্রে, সেই ‘জুঁই’ তথা প্রার্থনা ফারদিন দীঘির ক্যারিয়ারেও সিনেমাটি গুরুত্বপূর্ণ।

সিনেমায় দীঘির ‘চাচ্চু’ থাকেন শাকিব খান। যদিও গল্পের এক পর্যায়ে ডিপজলকেও সেই ভূমিকায় দেখা যায়। তবে গল্পে পারিবারিক সম্পর্কে শাকিবের ভাইয়ের মেয়ে জুঁই তথা দীঘি।

সেই ‘চাচ্চু’ শাকিবের সঙ্গেই হঠাৎ দেখা গেল দীঘিকে। কালো শার্ট-ব্লেজার আর সানগ্লাসে চেনা শাকিব; আর নীল-সোনালি নকশার পোশাকে দীঘি। ছবিটি ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী। ক্যাপশনে দিয়েছেন একটি শব্দ, ‘মেগাস্টার’।

দুজনের দেখা হলো কোথায়? দীঘির দেওয়া ঠিকানা ধরেই টের পাওয়া গেল, তাদের সাক্ষাৎ হয়েছে দূর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। সেখানে ১০ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে ঢালিউড অ্যাওয়ার্ডস। আর ওই অনুষ্ঠানেই অংশ নিয়েছিলেন তারা। অনুষ্ঠানের ফাঁকেই দুজনে ক্যামেরাবন্দী হয়েছেন।

শাকিব-দীঘির ছবিটি দেখে নানা ধরনের মন্তব্য করছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, ‘চাচার সঙ্গে নিউ ইয়র্ক ঘুরতে গেলে নাকি?’; কেউ আবদার করেছেন, ‘একসঙ্গে জুটি হিসেবে দেখতে চাই’; আবার কারো মন্তব্য, ‘দুজনকে সুন্দর লাগছে’।

এক ঘণ্টার মধ্যে দীঘির পোস্টে প্রতিক্রিয়া ছাড়িয়েছে ৫ হাজার। মন্তব্য প্রায় আড়াইশ। বোঝাই যাচ্ছে, মুহূর্তটি দেখে উচ্ছ্বসিত দীঘির অনুসারীরা।

উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে দীঘি বেশ সফল। শূন্য দশকে তাকে অনেক সিনেমায় দেখা গিয়েছিল। অধিকাংশ সিনেমায় রয়েছেন শাকিব খান। ‘চাচ্চু’ ছাড়াও তাদের একসঙ্গে দেখা গেছে ‘দাদীমা’, ‘চাচ্চু আমার চাচ্চু’, ‘১ টাকার বউ’, ‘তোর কারণে বেঁচে আছি’ ইত্যাদি।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘চাচ্চু’ শাকিবের সঙ্গে দীঘির দেখা হলো কোথায়?

Update Time : 11:30:03 am, Sunday, 11 October 2026