Dhaka 1:03 am, Tuesday, 13 October 2026
সর্বশেষ
ঢাবির ক্লাসে ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞ যুক্ত করতে ইউএন্ডআইএর প্রস্তাব জাতি গঠনে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান প্রতিরক্ষা উপদেষ্টার ভূমিসেবায় স্বচ্ছতা ও কাজের মান নিশ্চিত করার নির্দেশ মন্ত্রী-প্রতিমন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সাক্ষাৎ এলএনজি খাতে বাংলাদেশের অংশীদার হতে চায় কানাডা ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী ঠিকাদারদের কাছ থেকে ওয়ারেন্টি হিসেবে জামানত নেওয়ার সুপারিশ গাজীপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ করবেন ২৬৬৫ জন : জেলা প্রশাসক বহিষ্কৃত নেতারাই করলেন কমিটি অনুমোদন চলতি বছর ৪১ হাজার ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

আকাশ ছোঁয়ার ইচ্ছে নেই, মেঘের মতো উড়তে চান তটিনী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 11:41:43 am, Sunday, 11 October 2026
  • / 16 Time View

বিনোদন প্রতিনিধি :

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। একের পর এক নাটকে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়াচ্ছেন তিনি।ব্যস্ততার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কিছু ছবি প্রকাশ করেছেন এই অভিনেত্রী। নীল-সাদা পোশাকে খোলা আকাশের নিচে তটিনীর হাস্যোজ্জ্বল উপস্থিতি নজর কেড়েছে ভক্তদের।

ছবিগুলো শেয়ার করে তটিনী লেখেন, ‘আকাশ ছোঁয়ার ইচ্ছে নেই, মেঘের মতো উড়তে পারলেই হলো!’ সঙ্গে জুড়ে দিয়েছেন মেঘ ও নীল হৃদয়ের ইমোজি। অভিনেত্রীর এই কাব্যিক ক্যাপশন ও ছবিগুলোতে মুগ্ধতা প্রকাশ করছেন অনুরাগীরা।

এদিকে ছোটপর্দায় এখন দারুণ সময় পার করছেন তটিনী। একের পর এক নাটকে অভিনয় করে যেমন দর্শকের ভালোবাসা পাচ্ছেন, তেমনি নির্মাতাদের কাছেও হয়ে উঠেছেন আস্থার নাম।

এরই মধ্যে তাকে ঘিরে বড়পর্দায় অভিষেকের গুঞ্জনও শোনা যাচ্ছে। তবে আপাতত সিনেমায় অভিনয়ের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
তার মতে, নাটকে এখনও শেখার ও নিজেকে প্রস্তুত করার অনেক সুযোগ রয়েছে। বড়পর্দায় কাজের ইচ্ছা থাকলেও এখনই সেই সিদ্ধান্ত নিতে চান না তিনি।

এদিকে পাঁচ বছর পর আবারও ধারাবাহিক নাটকে ফিরেছেন তটিনী। ২০২১ সালে ‘হাউজ নং ৯৬’ ধারাবাহিকে অভিনয়ের পর দীর্ঘ বিরতি দিয়ে এবার তাকে দেখা যাচ্ছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’-এ। ৭ অক্টোবর ইউটিউবের সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশিত হয়েছে নাটকটির প্রথম পর্ব।

এতে নূরজাহান চরিত্রে অভিনয় করেছেন তটিনী। পারিবারিক গল্পের এই ধারাবাহিকের প্রথম দুই পর্বেই নজর কেড়েছেন তিনি। এতে আরও অভিনয় করেছেন খায়রুল বাসার, শহীদুজ্জামান সেলিম, সুমাইয়া শিমু, ফাইজুল ইয়ামিন, মনিরা মিঠু, মাহমুদুল ইসলাম মিঠু, দীপা খন্দকার, এজাজুল ইসলাম ও মুকিত জাকারিয়াসহ অনেকে।

ধারাবাহিকের পাশাপাশি একক নাটকেও ব্যস্ত সময় পার করছেন তটিনী। সম্প্রতি ক্যাপিটাল ড্রামা চ্যানেলে প্রকাশিত হয়েছে তার অভিনীত ‘ছুঁয়ে দিলাম তোমায়’। নাটকটিতে তার সহশিল্পী তৌসিফ মাহবুব। মেজবাহ উদ্দীন সুমনের রচনায় এটি নির্মাণ করেছেন রুবেল হাসান। ভালোবাসা, আবেগ ও সম্পর্কের গল্পে নির্মিত নাটকটি ইতোমধ্যেই পাঁচ মিলিয়নের বেশি ভিউ পেয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আকাশ ছোঁয়ার ইচ্ছে নেই, মেঘের মতো উড়তে চান তটিনী

Update Time : 11:41:43 am, Sunday, 11 October 2026