Dhaka 7:12 am, Tuesday, 17 November 2026
সর্বশেষ
জামিন স্থগিত চেয়ে সাবেক সিইসি হাবিবুলের আবেদনের শুনানি ৩ মাস মুলতবি জলাবদ্ধতা নিরসনে নিজস্ব অর্থায়নে ২২ খাল খনন করবে ডিএসসিসি বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি হিসেবে জাহাঙ্গীরের যোগদান আগামীতে পার্বত্য অঞ্চল থেকে উঠে আসবে প্রতিভাবান সাঁতারু : নৌবাহিনী প্রধান খেলাপি ঋণ বেড়ে ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন আন্তর্জাতিক পুরস্কার পেল এনএসইউ’র কনফুসিয়াস ইনস্টিটিউট বিদেশফেরতদের পুনর্বাসনে ৩০০০ কোটি টাকা দেওয়া হয়েছে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে সোনাগাজীতে সেভেন-আপের নমুনায় রাসায়নিক অসংগতি, বাজারে বিক্রি অব্যাহত

বিশ্ববাজারে এক বছরের মধ্যে সর্বনিম্ন স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 10:18:23 am, Monday, 16 November 2026
  • / 6 Time View

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন হয়েছে। শক্তিশালী মার্কিন ডলার এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনায় সোমবার এক বছরের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে মূল্যবান এই ধাতুর দাম।

বিনিয়োগকারীদের নজর এখন ফেড চেয়ারম্যান কেভিন ওয়ার্শের বক্তব্যের দিকে। খবর রয়টার্স 

সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ১ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৮৪০ ডলার ৫২ সেন্টে নেমে আসে। দিনের লেনদেনের একপর্যায়ে ২০২৫ সালের অক্টোবরের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায় স্বর্ণের দাম। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডিসেম্বর মাসে সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার দর কমেছে ১ দশমিক ১ শতাংশ।

প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে ৩ হাজার ৮৪৩ ডলার ৬০ সেন্ট। 

বাজার বিশ্লেষকদের মতে, শক্তিশালী ডলার, মার্কিন ট্রেজারি বন্ডের উচ্চ মুনাফা এবং ডিসেম্বরে ফেডের সুদের হার বাড়ানোর প্রত্যাশা—এই তিন কারণে চাপে রয়েছে স্বর্ণের বাজার।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, শক্তিশালী ডলার ও উচ্চ বন্ড মুনাফার বিপরীতে স্বর্ণের বাজার এখনো প্রতিকূল পরিস্থিতির মধ্যে রয়েছে। বর্তমান পরিস্থিতিতে স্বর্ণের বাজার নিরপেক্ষ থেকে কিছুটা নিম্নমুখী।

এদিকে মার্কিন ডলার ২০২৫ সালের এপ্রিলের পর সর্বোচ্চ অবস্থানের কাছাকাছি রয়েছে। ডলারের দর বাড়ায় অন্যান্য মুদ্রায় স্বর্ণ কেনা আরো ব্যয়বহুল হয়ে উঠেছে। এতে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের চাহিদায় নেতিবাচক প্রভাব পড়ছে।

স্বর্ণের দামে পতনের পেছনে ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনাও বড় ভূমিকা রাখছে। কানসাস সিটি ফেডের প্রেসিডেন্ট জেফ শ্মিড রবিবার বলেছেন, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি এখনো অনেক বেশি।

মূল্যস্ফীতির চাপ নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় ব্যাংককে আরো কাজ করতে হবে। 

সাধারণত সুদের হার বাড়লে স্বর্ণের মতো মুনাফাবিহীন সম্পদে বিনিয়োগের আকর্ষণ কমে যায়। কারণ, তখন সুদ পাওয়া যায় এমন সম্পদে বিনিয়োগ থেকে বেশি মুনাফার সুযোগ তৈরি হয়।

এদিকে ২০২৬ সালে বিশ্ববাজারে রুপার চাহিদা ৫ শতাংশ কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে শুক্রবার প্রকাশিত একটি গবেষণা। এতে বলা হয়েছে, উচ্চমূল্যের কারণে গয়না খাতে রুপার চাহিদা কমছে। পাশাপাশি সৌরবিদ্যুৎ খাতে রুপার ব্যবহারও কমতে পারে।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে সোমবার স্পট মার্কেটে রুপার দাম ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪৭ ডলার ২৬ সেন্টে নেমেছে। প্লাটিনামের দাম ১ দশমিক ১ শতাংশ কমে ১ হাজার ৪৭৭ ডলার ৮ সেন্ট এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৮ শতাংশ কমে ৯৮২ ডলার ৩৩ সেন্ট হয়েছে।

এদিকে দেশের বাজারে ২২ ক্যারেট এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকায়, ২১ ক্যারেট ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতি এক ভরি স্বর্ণ বেচাকিনা হচ্ছে ১ লাখ ৪১ হাজার ৭১৭ টাকায়।

এছাড়া বর্তমানে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৯৯ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ২১৬ টাকায় বেচাকেনা হচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিশ্ববাজারে এক বছরের মধ্যে সর্বনিম্ন স্বর্ণের দাম

Update Time : 10:18:23 am, Monday, 16 November 2026