Dhaka 7:58 pm, Thursday, 12 November 2026
সর্বশেষ
শাস্তির বিধান থাকলেও কুবিতে বাড়ছে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের প্রবণতা চীনের নির্ভরতা কমাতে ভারতেই তৈরি হচ্ছে দানবীয় বোরিং মেশিন ভূমিহীন কৃষক-শিক্ষার্থী-প্রবাসীদের জন্য বড় সুখবর, পাবেন জামানত ছাড়াই ঋণ বিমানবাহিনীর ৫ কর্মকর্তা অবসরে সহকর্মীকে ধর্ষণচেষ্টা মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার অনুমোদিত ব্যাটারি চার্জিং স্টেশন ৫০ হাজার ৯৫১ : বিদ্যুৎমন্ত্রী নবম পে স্কেলের গেজেটে সংশোধন, যেসব পরিবর্তন এলো গ্যাসের দাম বাড়ায়নি সরকার : জ্বালানিমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী এমপির বাড়িতে আগুন লেগেছে না লাগিয়েছে তা তদন্ত হচ্ছে

ভূমিহীন কৃষক-শিক্ষার্থী-প্রবাসীদের জন্য বড় সুখবর, পাবেন জামানত ছাড়াই ঋণ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 01:51:01 pm, Thursday, 12 November 2026
  • / 0 Time View

ভূমিহীন ও প্রান্তিক কৃষক, শিক্ষার্থী, প্রবাসী এবং বিদেশফেরত কর্মীদের জামানত ছাড়াই ঋণ দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য ১ হাজার ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক।

এ তহবিলের আওতায় একজন গ্রাহক সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ নিতে পারবেন। ঋণের সুদহার নির্ধারণ করা হয়েছে ৭ শতাংশ। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপন অনুযায়ী, ভূমিহীন ও প্রান্তিক কৃষক, শিক্ষার্থী, প্রবাসী, বিদেশফেরত কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা এ ঋণ সুবিধা পাবেন।

এ ছাড়া স্মার্ট কার্ডধারী কৃষক, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও নারী উদ্যোক্তারাও এ তহবিলের আওতায় ঋণ নিতে পারবেন। 

ঋণ বিতরণের ক্ষেত্রে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে ১০ লাখ টাকা। তবে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণের জন্য কোনো জামানত দিতে হবে না। এ ক্ষেত্রে ব্যাংক চাইলে ঋণগ্রহীতার কাছ থেকে সর্বোচ্চ দুজন গ্যারান্টর নিতে পারবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ছয় মাসের গ্রেস পিরিয়ড বা কিস্তি পরিশোধে বিরতি সুবিধা থাকবে। অর্থাৎ ঋণ নেওয়ার পর প্রথম ছয় মাস পর্যন্ত গ্রাহককে কিস্তি পরিশোধ করতে হবে না। এরপর নির্ধারিত নিয়মে ঋণ পরিশোধ করতে হবে। তবে ঋণখেলাপিরা এ সুবিধা পাবেন না।

কেন্দ্রীয় ব্যাংকের এ উদ্যোগের মূল লক্ষ্য হলো জামানত দেওয়ার সক্ষমতা না থাকায় যারা প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় ঋণ পেতে সমস্যায় পড়েন, তাঁদের জন্য সহজ শর্তে অর্থায়নের সুযোগ তৈরি করা।

বিশেষ করে ভূমিহীন ও ক্ষুদ্র কৃষক, শিক্ষার্থী, বিদেশফেরত কর্মী এবং নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করতে এ তহবিল ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। 

নতুন এ পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ নিয়ে নির্ধারিত নীতিমালা অনুসরণ করে যোগ্য গ্রাহকদের মধ্যে ঋণ বিতরণ করবে। ফলে সুবিধাভোগীরা সরাসরি বাংলাদেশ ব্যাংক থেকে নয়, বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ঋণ পাবেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভূমিহীন কৃষক-শিক্ষার্থী-প্রবাসীদের জন্য বড় সুখবর, পাবেন জামানত ছাড়াই ঋণ

Update Time : 01:51:01 pm, Thursday, 12 November 2026