Dhaka 6:05 am, Tuesday, 17 November 2026
সর্বশেষ
জামিন স্থগিত চেয়ে সাবেক সিইসি হাবিবুলের আবেদনের শুনানি ৩ মাস মুলতবি জলাবদ্ধতা নিরসনে নিজস্ব অর্থায়নে ২২ খাল খনন করবে ডিএসসিসি বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি হিসেবে জাহাঙ্গীরের যোগদান আগামীতে পার্বত্য অঞ্চল থেকে উঠে আসবে প্রতিভাবান সাঁতারু : নৌবাহিনী প্রধান খেলাপি ঋণ বেড়ে ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন আন্তর্জাতিক পুরস্কার পেল এনএসইউ’র কনফুসিয়াস ইনস্টিটিউট বিদেশফেরতদের পুনর্বাসনে ৩০০০ কোটি টাকা দেওয়া হয়েছে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে সোনাগাজীতে সেভেন-আপের নমুনায় রাসায়নিক অসংগতি, বাজারে বিক্রি অব্যাহত

আন্তর্জাতিক পুরস্কার পেল এনএসইউ’র কনফুসিয়াস ইনস্টিটিউট

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 01:15:51 pm, Monday, 16 November 2026
  • / 11 Time View

চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত ২০২৬ সালের বিশ্ব চীনা ভাষা সম্মেলনে আন্তর্জাতিক ব্র্যান্ডিং বিভাগে পুরস্কার অর্জন করেছে বাংলাদেশের নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) কনফুসিয়াস ইনস্টিটিউট। বিশ্বের ১৩টি কনফুসিয়াস ইনস্টিটিউটকে দেওয়া এ স্বীকৃতি চীনা ভাষা শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ে প্রতিষ্ঠানটির দুই দশকের অবদানের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

শনিবার আয়োজিত এক অনুষ্ঠানে চীনের আন্তর্জাতিক শিক্ষা ফাউন্ডেশনের (সিআইইএফ) ভাইস প্রেসিডেন্ট ও মহাসচিব চাও লিংশানের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন এনএসইউ’র কনফুসিয়াস ইনস্টিটিউটের বাংলাদেশি পরিচালক অধ্যাপক বুলবুল সিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন এনএসইউ’র উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ. আহমেদ এবং ইনস্টিটিউটের চীনা পরিচালক মা সিয়াওইয়ান।

প্রতিষ্ঠার ২০ বছর পূর্তির প্রাক্কালে এই আন্তর্জাতিক স্বীকৃতি পেল প্রতিষ্ঠানটি। ২০০৬ সালে বাংলাদেশের নর্থ সাউথ ইউনিভার্সিটি ও চীনের ইউনান ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ইনস্টিটিউটটি।

এটি ছিল দক্ষিণ এশিয়ার প্রথম কনফুসিয়াস ইনস্টিটিউট। এর আগে ২০১৬ সালে ‘বেস্ট কনফুসিয়াস ইনস্টিটিউট অ্যাওয়ার্ড’ অর্জন করেছিল প্রতিষ্ঠানটি। 

সম্মেলনের ‘বিল্ডিং আ সাসটেইনেবল নিউ ইকোসিস্টেম ফর চাইনিজ ব্রিজ ক্রস-কালচারাল এক্সচেঞ্জেস’ শীর্ষক ফোরামে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনএসইউ’র উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ. আহমেদ। তিনি বলেন, ‘ভাষা হৃদয়ের সঙ্গে হৃদয়ের সংযোগ ঘটায়।

সাংস্কৃতিক বিনিময় ভৌগোলিক সীমানা পেরিয়ে মানুষের মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক বোঝাপড়া গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’ 

ভবিষ্যৎ প্রজন্মের টেকসই উন্নয়নের জন্য সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘এমন সেতুবন্ধ গড়ে তুলতে হবে, যা ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে প্রজন্ম থেকে প্রজন্মের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক অটুট রাখবে।

১৩ থেকে ১৫ নভেম্বর বেইজিংয়ের চায়না ন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষাবিদ, গবেষক, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিত্ব ও সরকারি কর্মকর্তারা অংশ নেন। ‘চাইনিজ, মোর দ্যান আ ল্যাঙ্গুয়েজ’ প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে আফ্রিকা, আমেরিকা, এশিয়া, রাশিয়া ও ইউরোপের প্রতিনিধিরা যোগ দেন। চীনের শিক্ষা মন্ত্রণালয় ও চীনা আন্তর্জাতিক শিক্ষা ফাউন্ডেশনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সম্মেলনের আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান চেং। 

উল্লেখ্য, এনএসইউ’র কনফুসিয়াস ইনস্টিটিউট নিয়মিত চীনা ভাষার বিভিন্ন কোর্স পরিচালনা, ভাষা দক্ষতা যাচাই পরীক্ষা এবং শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম আয়োজন করে আসছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশে চীনা ভাষা শিক্ষার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ, বন্ধুত্ব ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদারেও ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আন্তর্জাতিক পুরস্কার পেল এনএসইউ’র কনফুসিয়াস ইনস্টিটিউট

Update Time : 01:15:51 pm, Monday, 16 November 2026